shomoynew_wp969 স্ত্রীসহ যাত্রাবাড়ী থানার সাবেক ওসির দেশত্যাগে নিষেধাজ্ঞা | আইন-আদালত | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


স্ত্রীসহ যাত্রাবাড়ী থানার সাবেক ওসির দেশত্যাগে নিষেধাজ্ঞা


প্রকাশিত:
১১ ফেব্রুয়ারি ২০২৫ ০১:২৪

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১০:১০

ছবি সংগৃহীত

দুর্নীতির অভিযোগ থাকায় যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম ও তার স্ত্রী লায়লা খানের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) আদালত সূত্রে জানা যায়, দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক জাকির হোসেন গালিব সোমবার (১০ ফেব্রুয়ারি) এ আদেশ দেন।

ওইদিন সংস্থাটির সহকারী পরিচালক বিষাণ ঘোষ তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, এই দম্পতির বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ উপায়ে বিপুল পরিমাণ অর্থ অর্জনের সঙ্গে জড়িত থাকার অভিযোগ তদন্ত চলছে। শুধু তাই নয়, স্ত্রীর ব্যাংক হিসাবে মোটা অঙ্কের টাকা জমা রেখেছেন সাবেক এই পুলিশ কর্মকর্তা। ওই দম্পতি দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছিলেন। তারা পালিয়ে গেলে তদন্ত ব্যাহত হতে পারে। তাই তাদের বিদেশ গমন রহিত করতে ভ্রমণ নিষেধাজ্ঞা একান্ত প্রয়োজন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top