shomoynew_wp969 সাঈদ খোকন ও তার পরিবারের ৮টি ব্যাংক হিসাব স্থগিত | আইন-আদালত | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


সাঈদ খোকন ও তার পরিবারের ৮টি ব্যাংক হিসাব স্থগিত


প্রকাশিত:
২৮ জুন ২০২১ ১৩:২১

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:০২

ফাইল ছবি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনের তিনটি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ দিয়েছেন আদালত।

এছাড়াও তার স্ত্রী ফারহানা আলম, বোন শাহানা হানিফ ও মায়ের ব্যাংক হিসাবও স্থগিতের আদেশ দেন আদালত। দুদকের আবেদন পরিপ্রেক্ষিতে ঢাকার সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েস এই আদেশ দেন।

দুদক জানায়, অভিযোগের ভিত্তিতে তারা সাঈদ খোকনের তিনটি প্রতিষ্ঠান ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব স্থগিতের আবেদন করেন। আদালত তা মঞ্জুর করেন।

তদন্ত কর্মকর্তা তার আবেদনে বলেন, ওই ব্যাংক হিসাবগুলোতে অস্বাভাবিক বিপুল পরিমাণ অর্থ লেনদেন করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top