shomoynew_wp969 প্রধান বিচারপতির সঙ্গে ফলকার টুর্কের সাক্ষাৎ | আইন-আদালত | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


প্রধান বিচারপতির সঙ্গে ফলকার টুর্কের সাক্ষাৎ


প্রকাশিত:
২৯ অক্টোবর ২০২৪ ০৬:৩২

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৪১

ছবি সংগ্রহীত

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির দপ্তরে ৪০ মিনিট ব্যাপী তাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় প্রতিনিধি দলের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

তবে বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে তা নিয়ে মুখ খোলেননি ফলকার টুর্ক।

এর আগে সচিবালয়ে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে সাক্ষাৎ করেন সফররত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার।

সেখানে তিনি বলেন, জুলাই গণহত্যার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি এটা নিয়ে কাজ করছে।

ফলকার টুর্ক বলেন, আইন উপদেষ্টার সঙ্গে আইনের শাসন প্রতিষ্ঠা এবং মানবাধিকার ইস্যু নিয়ে কথা বলেছি। বর্তমান সরকার বিভিন্ন ক্ষেত্রে সংস্কার উদ্যোগ নিয়েছে, সেক্ষেত্রে মানবাধিকার যেন নিশ্চিত করা হয়, সেটি বলেছি।

এর আগে সোমবার (২৮ অক্টোবর) রাতে দুই দিনের সফরে ঢাকায় পৌঁছান জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top