shomoynew_wp969 সজীব হত্যা : শেখ হাসিনাসহ ৭১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ | আইন-আদালত | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


সজীব হত্যা : শেখ হাসিনাসহ ৭১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ


প্রকাশিত:
২২ সেপ্টেম্বর ২০২৪ ০৫:৩৫

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:০৫

ফাইল ছবি

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর উত্তরার আজমপুরে পুলিশের গুলিতে ডা. সজীব নিহতের ঘটনায় শেখ হাসিনাসহ ৭১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অভিযোগ দায়ের করা হয়েছে।

রোববার (২২ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ডা. সজীবের বাবা হালিম সরকার এ অভিযোগ দায়ের করেন।

অভিযোগ দাখিলের পর সজীবের বাবা হালিম সরকার বলেন, আমার ছেলে গাজীপুরের তাহেরুন্নেছা মেডিকেল কলেজ থেকে ২০২০ সালে এমবিবিএস পাস করে। আমার নিরপরাধ ছেলেকে গুলি করে হত্যা করা হয়েছে। আমি জানতে পেরেছি এই ট্রাইব্যুনালে সঠিক বিচার হবে। এজন্য সঠিক, সত্য ও ন্যায়বিচারের জন্য আবেদন করেছি। আমি ছেলে হত্যার বিচার চাই।

গত ১৮ জুলাই (বৃহস্পতিবার) বিকেলে রাজধানীর উত্তরার আজমপুরে সজীবকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গুলি করে হত্যা করে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top