shomoynew_wp969 ৬ মামলায় মির্জা আব্বাসের জামিন | আইন-আদালত | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


৬ মামলায় মির্জা আব্বাসের জামিন


প্রকাশিত:
৫ ফেব্রুয়ারি ২০২৪ ০৩:৪৮

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০৯

আটকের পর মির্জা আব্বাসকে নেওয়া হয় আদালতে। ফাইল ছবি

রাজধানীর পল্টন ও রমনা থানায় দায়ের করা ৯ মামলার মধ্য ছয়টিতে জামিন পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এর মধ্যে পল্টন থানার চারটি ও রমনা থানার দুই মামলায় জামিন মঞ্জুর করা হয় তার। এছাড়া রমনা থানার দুই ও পল্টন থানার এক মামলায় তার জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

শুনানি শেষে সোমবার (৫ ফেব্রুয়ারি) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সুলতান সোহাগ উদ্দিনের আদালতে ছয় মামলায় তার জামিন মঞ্জুর করেন।

মির্জা আব্বাসের আইনজীবী মহিউদ্দিন জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন।

২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ কেন্দ্র করে মির্জা আব্বাসের বিরুদ্ধে ১১টি মামলা হয়। শাহজাহানপুর থানার নাশকতা ও বিস্ফোরক আইনের মামলায় ৩১ অক্টোবর রাতে ঢাকার শহীদবাগ থেকে মির্জা আব্বাসকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।

পরে ১ নভেম্বর তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে ৫ নভেম্বর তাকে কারাগারে পাঠানো হয়। পরবর্তীতে আবেদনের প্রেক্ষিতে ঢাকা রেলওয়ে থানার আরেক মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

গত ২৪ জানুয়ারি মির্জা আব্বাসের জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবী মহিউদ্দিন চৌধুরী। এরপর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরীর আদালত এ বিষয়ে শুনানির জন্য ১ ফেব্রুয়ারি দিন ধার্য করেন।

১ ফেব্রুয়ারি মির্জা আব্বাসকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত পল্টন থানার পাঁচ মামলায় এবং অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সুলতান সোহাগ উদ্দিনের আদালত রমনা মডেল থানার চার মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top