shomoynew_wp969 শাহজাহান ওমরের প্রার্থিতা চ্যালেঞ্জ করে করা রিট খারিজ | আইন-আদালত | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


শাহজাহান ওমরের প্রার্থিতা চ্যালেঞ্জ করে করা রিট খারিজ


প্রকাশিত:
২৭ ডিসেম্বর ২০২৩ ০২:৫৭

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০৮

ফাইল ছবি

ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তমের প্রার্থিতা চ্যালেঞ্জ করে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (২৭ ডিসেম্বর) হাইকোর্টের বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর সমন্বয়ে গঠিত অবকাশকালীন বেঞ্চ শুনানি শেষে রিটটি খারিজ করে দেন।

হলফনামায় সাজা খাটার তথ্য উল্লেখ না করায় ওই আসনের ভোটার নাসরিন খানম রিটটি দায়ের করেন।

এর আগে, প্রার্থিতা বাতিল চেয়ে আবেদনের শুনানিতে শাহজাহান ওমর প্রার্থিতা বহাল রাখে নির্বাচন কমিশন (ইসি)। এসময় শাহজাহান ওমরের প্রার্থিতা বাতিল চেয়ে ইসিতে আপিল করেছিলেন আ.লীগের কেন্দ্রীয় নেতা মনিরুজ্জামান মনির। তার এই আবেদন নামঞ্জুর করে ইসি।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top