shomoynew_wp969 মামুনুল হককে আরও ১৭ দিনের রিমান্ডে চায় পুলিশ | আইন-আদালত | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


মামুনুল হককে আরও ১৭ দিনের রিমান্ডে চায় পুলিশ


প্রকাশিত:
৪ মে ২০২১ ০৮:৫৪

আপডেট:
৪ মে ২০২১ ০৯:২৬

ছবি: সংগৃহীত

বায়তুল মোকাররমে হেফাজতের তাণ্ডবের ঘটনায় করা মামলায় হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হককে আরও ১৭ দিনের রিমান্ডে নিতে আবেদন করেছেন পুলিশ।

মঙ্গলবার (০৪ মে) ঢাকা মহানগর হাকিম আদালতে এ আবেদন করে পুলিশ।

ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদারের আদালতে এ রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, ১৮ এপ্রিল দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদরাসা থেকে মামুনুল হককে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top