shomoynew_wp969 সুড়ঙ্গ সিনেমা পাইরেসি : দুই আসামি কারাগারে | আইন-আদালত | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


সুড়ঙ্গ সিনেমা পাইরেসি : দুই আসামি কারাগারে


প্রকাশিত:
৩০ জুলাই ২০২৩ ১৩:৫৭

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০৮

 ফাইল ছবি

ঈদে মুক্তি পাওয়া সিনেমা ‘সুড়ঙ্গ’র পাইরেসির ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার ২ আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন, মনিরুল শেখ ও ইমামুল কবির।

রোববার (৩০ জুলাই) তাদের আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের উপ-পরিদর্শক নূরনাহার খাতুন।

অপরদিকে আসামি পক্ষ জামিনের আবেদন করে। একই সঙ্গে জামিনের বিষয়ে শুনানির জন্য আগামীকাল দিন ধার্য রাখার আবেদন করেন আইনজীবীরা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী তাদের কারাগারে পাঠিয়ে আগামীকাল সোমবার জামিন শুনানির দিন ধার্য করেন।

আদালতে বনানী থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা উপ-পরিদর্শক জালাল উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল (২৯ জুলাই) সিনেমাটির প্রযোজক শাহরিয়ার করিম ভূঁইয়া বাদী হয়ে বনানী থানায় কপিরাইট আইনে মামলা দায়ের করেন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top