shomoynew_wp969 আরেক মামলায় জামিন পেলেন সাংবাদিক শামসুজ্জামান | আইন-আদালত | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


আরেক মামলায় জামিন পেলেন সাংবাদিক শামসুজ্জামান


প্রকাশিত:
৯ এপ্রিল ২০২৩ ১০:৪৫

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৪:১৪

ছবি সংগৃহিত

রাজধানীর তেজগাঁও থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান।

রোববার (৯ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শেখ সাদী তার জামিন আবেদন মঞ্জুর করে মামলার নির্ধারিত তারিখ পর্যন্ত তাকে জামিন দেন।

শামসুজ্জামানের আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার বিষয়টি জানিয়েছেন।

গত ২৯ মার্চ দুপুরে সৈয়দ মো. গোলাম কিবরিয়া (৩৬) নামে এক ব্যক্তি তেজগাঁও থানায় বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন। মামলার বিবরণীতে কিবরিয়া নিজেকে রাজধানীর কল্যাণপুরের বাসিন্দা বলে উল্লেখ করেছেন। তার স্থানীয় ঠিকানা নাটোরের সদর উপজেলায়।

এর আগে গত ৩ এপ্রিল রাজধানীর রমনা মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় সাংবাদিক শামসুজ্জামানকে ২০ হাজার টাকা মুচলেকায় জামিন দেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালত।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top