shomoynew_wp969 সোহেল রানার জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন | আইন-আদালত | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


সোহেল রানার জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন


প্রকাশিত:
৯ এপ্রিল ২০২৩ ০৮:২২

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৪:০৭

ছবি সংগৃহিত

রানা প্লাজা ধস ও হতাহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় ভবনটির মালিক সোহেল রানাকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।

রোববার (৯ এপ্রিল) আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় অ্যাডভোকেট অন রেকর্ড সুফিয়া খাতুন এ আবেদন করেছেন।

সহকারী অ্যাটর্নি জেনারেল মো. সাইফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। আজ চেম্বার বিচারপতির আদালতে এই আবেদনের ওপর শুনানি হতে পারে।

এর আগে গত ৬ এপ্রিল রানা প্লাজা ধস ও হতাহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় ভবনটির মালিক সোহেল রানাকে জামিন দেন হাইকোর্ট। এর ফলে তার কারামুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

তার জামিন বিষয়ে রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট কামরুল ইসলাম। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট মুনমুন আক্তার।

পরে আইনজীবী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, রানা প্লাজা ধস ও হতাহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় ভবনটির মালিক সোহেল রানাকে হাইকোর্ট জামিন দিয়েছেন। এর ফলে তার মুক্তিতে বাধা নেই।

গত বছরের ১ মার্চ রানা প্লাজা ধস ও হতাহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় ভবনটির মালিক সোহেল রানাকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। সেই রুলের চূড়ান্ত নিয়ে বৃহস্পতিবার সোহেল রানাকে জামিন দেন হাইকোর্ট।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top