shomoynew_wp969 যুক্তরাজ্যে সরকারি আশ্রয়কেন্দ্র থেকে নিখোঁজ ২০০ শরণার্থী শিশু | আন্তর্জাতিক | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


যুক্তরাজ্যে সরকারি আশ্রয়কেন্দ্র থেকে নিখোঁজ ২০০ শরণার্থী শিশু


প্রকাশিত:
২৫ জানুয়ারী ২০২৩ ১২:০৬

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:২৯

 ফাইল ছবি

যুক্তরাজ্যের একজন মন্ত্রী জানিয়েছেন, আশ্রয় প্রত্যাশী ২০০ শরণার্থী শিশু সরকারি আশ্রয়কেন্দ্র (হোটেল) থেকে হারিয়ে গেছে। এই আশ্রয়কেন্দ্রের দায়িত্বে আছে দেশটির হোম অফিস।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য অবজারভার গত শনিবার একটি অনুসন্ধানমূলক প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনটিতে জানানো হয়, ওই আশ্রয়কেন্দ্রের একজন কর্মকর্তা জানিয়েছেন, সেখানে থাকা শিশুদের রাস্তা থেকে জোরপূর্বক গাড়িতে তুলে নেওয়া হচ্ছে। প্রতিবেদন প্রকাশ হওয়ার পর এটি স্বীকার করে সরকার।

সোমবার হোম অফিস মন্ত্রী সিমন মুরে যুক্তরাজ্যের সংসদের উচ্চকক্ষ হাউজ অব লর্ডসে জানান, নিখোঁজ শিশুর মধ্যে অন্তত একজন মেয়ে আছে। এছাড়া আরও ১৩ জনের বয়স ১৬ বছরের নিচে।

তিনি আরও জানিয়েছেন, ২০০ শিশুর মধ্যে ১৭৬ জনই আলবেনিয়ার।

পুলিশ এর আগেও শিশুদের নিরাপত্তা নিয়ে সতর্কতা দিয়েছিল। তবে যেসব শিশু একা যুক্তরাজ্যে এসেছে তাদের লক্ষ্য করছে অপহরণের সঙ্গে জড়িত অপরাধ চক্রটি।

যুক্তরাজ্যের সাসেক্স পুলিশ জানিয়েছে, সরকার ২০২১ সালের জুলাই থেকে ব্রাইটন অ্যান্ড হোভের হোটেলে এ শিশুদের থাকার ব্যবস্থা করে। এই সময়ের মধ্যে ১৩৭ শিশু নিখোঁজের ব্যাপারে জানানো হয়। এরমধ্যে ৬০ জনের সন্ধান মেলে। ৭৬ শিশুর অবস্থান নিয়ে এখনো তদন্ত চলছে।

এদিকে শিশু নিখোঁজ হওয়া নিয়ে এখন যুক্তরাজ্যের হোম অফিস দায় চাপাচ্ছে স্থানীয় কাউন্সিলের ওপর। অপরদিকে স্থানীয় কাউন্সিল বলছে তাদের দেখার দায়িত্ব হোম অফিসের।

বর্তমান বিরোধী দল লেবার পার্টি এ ঘটনার তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top