shomoynew_wp969 চালকের হার্ট অ্যাটাক, একের পর এক গাড়িতে বাসের ধাক্কা | আন্তর্জাতিক | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


চালকের হার্ট অ্যাটাক, একের পর এক গাড়িতে বাসের ধাক্কা


প্রকাশিত:
৩ ডিসেম্বর ২০২২ ১০:৫৬

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:০৮

ছবি সংগৃহিত

স্বাভাবিকভাবে চলছিল বাস, কিন্তু হঠাৎ শুরু হলো তাণ্ডব। সিগন্যালে দাঁড়িয়ে থাকা একের পর এক গাড়িতে ধাক্কা মারা শুরু করল বাসটি। বাইরের যখন এই অবস্থা তখন বাসের ভেতরে চলছে আরেক ঘটনা। বাস চালাতে চালাতেই হার্ট অ্যাটাক হয় চালকের। স্টিয়ারিং-এর ওপর ঢলে পড়েন তিনি।

এ ঘটনায় এক পথচারীর মৃত্যুও হয়েছে। আহত হন একাধিক। আহতদের সকলেই হাসপাতালে চিকিৎসাধীন। পরে ওই বাস থেকে উদ্ধার করা হয় চালকের মরদেহ।

চিকিৎসকেরা জানিয়েছেন, হার্ট অ্যাটাকেই চালকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের জবলপুরে।

ওই ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে- সিগন্যালে দাঁড়িয়ে আছে একাধিক মোটরসাইকেল এবং রিকশা। হঠাৎ পেছন থেকে একটি বাস সেগুলোকে ধাক্কা দেওয়া শুরু করে। বাসটিও পরে উল্টে যায়।

পুলিশ জানিয়েছে, ওই বাসটি চালাচ্ছিলেন হরদেব নামে এক চালক। তিনি গত দশ বছর ধরেই শহরে ‘মেট্রো বাস’ চালাচ্ছিলেন। সেদিন বাস চালাতে চালাতে তার হার্ট অ্যাটাক হয়।

তবে বাসের গতি কম থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গেছে বলে মনে করছে পুলিশ।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top