shomoynew_wp969 সিএনএনের বিরুদ্ধে ট্রাম্পের মামলা, ক্ষতিপূরণ দাবি | আন্তর্জাতিক | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


সিএনএনের বিরুদ্ধে ট্রাম্পের মামলা, ক্ষতিপূরণ দাবি


প্রকাশিত:
৪ অক্টোবর ২০২২ ১১:৪৪

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৪৯

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সম্প্রচারমাধ্যম সিএনএনের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার (০৩ অক্টোবর) ফ্লোরিডার একটি আদালতে এই মামলা দায়ের করেন তিনি।

এছাড়া মানহানির অভিযোগে সিএনএনের কাছে ৪৭৫ মিলিয়ন মার্কিন ডলার ক্ষতিপূরণ দাবি করেছেন ট্রাম্প। সাবেক এই মার্কিন প্রেসিডেন্টের দাবি, সিএনএন তার বিরুদ্ধে ‘মানহানি ও অপবাদের প্রচারণা’ চালিয়েছে।

মঙ্গলবার (০৪ অক্টোবর) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফোর্ট লডারডেলের মার্কিন জেলা আদালতে দায়ের করা মামলায় ট্রাম্প দাবি করেছেন, সিএনএন তাকে রাজনৈতিকভাবে পরাজিত করার জন্য একটি নেতৃস্থানীয় সংবাদ সংস্থা হিসেবে নিজেদের প্রভাবকে ব্যবহার করেছে। সিএনএন অবশ্য এই মামলার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান ট্রাম্প তার ২৯-পৃষ্ঠার মামলায় দাবি করেছেন, সিএনএন দীর্ঘদিন ধরেই তার সমালোচনা করে আসছিল। কিন্তু সাম্প্রতিক মাসগুলোতে এই নিউজ নেটওয়ার্কটি তার প্রতি আক্রমণ আরও বাড়িয়ে দিয়েছে কারণ তারা ভয় পাচ্ছে যে- তিনি ২০২৪ সালে আবারও প্রেসিডেন্ট পদে নির্বাচিত হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন।

মামলায় দাবি করা হয়েছে, ‘রাজনৈতিক ভারসাম্য নষ্ট করার সমন্বিত প্রচেষ্টার অংশ হিসেবে সিএনএন বাদীকে (ট্রাম্পকে) ‘বর্ণবাদী’, ‘রাশিয়ান দালাল’, ‘বিদ্রোহবাদী’, এমনকি শেষ পর্যন্ত ‘হিটলার’- এর চেয়েও বেশি কলঙ্কজনক প্রমাণ করতে মিথ্যা এবং মানহানিকর লেবেল দিয়ে কলঙ্কিত করার চেষ্টা করেছে।’
সূত্রঃ রয়টার্স



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top