shomoynew_wp969 কাল থেকে শুরু নোবেল বিজয়ীদের নাম ঘোষণা | আন্তর্জাতিক | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


কাল থেকে শুরু নোবেল বিজয়ীদের নাম ঘোষণা


প্রকাশিত:
২ অক্টোবর ২০২২ ১৯:৩১

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৪৯

ছবি সংগৃহীত

প্রতি বছর অক্টোবর মাসের প্রথম সোমবার থেকে ঘোষণা শুরু হয় নোবেল বিজয়ীদের নাম। সেই হিসেবে চলতি বছরের নোবেল বিজয়ীদের নাম ঘোষণার পালা শুরু হচ্ছে আগামীকাল সোমবার থেকে। নোবেল কমিটির ওয়েবসাইট থেকে এসব তথ্য জানা গেছে।

সোমবার (০৩ অক্টোবর) প্রথম দিন ঘোষণা করা হবে চিকিৎসাশাস্ত্রে নোবেল বিজয়ীর নাম। এ ছাড়া অর্থনীতিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণার মধ্য দিয়ে ১০ অক্টোবর শেষ হবে চলতি বছরের মোট ছয়টি শাখায় নোবেল বিজয়ীদের নাম ঘোষণা।

২০২২ সালের বিজয়ীদের সঙ্গে ২০২০ ও ২০২১ সালের বিজয়ীদেরও আগামী ডিসেম্বরে সুইডেনের স্টকহোমে নোবেল সপ্তাহে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছে নোবেল ফাউন্ডেশন।

আগামী মঙ্গলবার ঘোষণা করা হবে পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম। পরের দিন রসায়নে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হবে। এরপর ৬ অক্টোবর ঘোষণা করা হবে সাহিত্যে ও ৭ অক্টোবর শান্তিতে নোবেল বিজয়ীদের নাম। শনি ও রোববার বিরতি দিয়ে আগামী সোমবার শেষদিন ঘোষণা করা হবে অর্থনীতিতে নোবেলজয়ীর নাম।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top