shomoynew_wp969 তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্পে সুনামি সতর্কতা জারি | আন্তর্জাতিক | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্পে সুনামি সতর্কতা জারি


প্রকাশিত:
১৮ সেপ্টেম্বর ২০২২ ১৮:৩৭

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১০:১০

 ছবি : সংগৃহীত

তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্পের আঘাতের পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে। রোববার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় দুপুর ১২টা ৪৪ মিনিটে আঘাত হানে এ ভূকম্পন। মার্কিন ভূতাত্ত্বি জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্যমতে, তাইওয়ান ছাড়াও ভূমিকম্পের প্রভাব অনুভূত হয়েছে প্রতিবেশী চীন, জাপান, ফিলিপাইনেও।

ইউএসজিএসের বরাতে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, রোববার (১৮ সেপ্টেম্বর) দক্ষিণ-পূর্ব তাইওয়ানে আঘাত হানা ৬.৯ মাত্রার একটি ভূমিকম্পের কারণে ৩০০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে উপকূলরেখা বরাবর বিপজ্জনক সুনামির আশঙ্কা রয়েছে।

ভূমিকম্পের পর জাপানের আবহাওয়া সংস্থা পূর্ব চীন সাগরের মিয়াকো দ্বীপের জন্য সুনামি সতর্কতা জারি করেছিল। কিন্তু পরে তা প্রত্যাহার করা হয়েছে।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল তাইওয়ানের হুয়ালিয়েন কাউন্টির ফুলি শহর থেকে মাত্র তিন কিলোমিটার দূরে এবং কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। অগভীর ভূমিকম্পে সাধারণত ক্ষয়ক্ষতির আশঙ্কা বেশি থাকে।

ইউএসজিএস প্রাথমিকভাবে ভূমিকম্পটির মাত্রা ৭ দশমিক ২ জানিয়েছিল। পরে তা কমিয়ে ৬ দশমিক ৯ বলে জানানো হয়।

শক্তিশালী এই ভূমিকম্পে তাইওয়ানের দক্ষিণাঞ্চলে বেশ কিছু ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে। এগুলোর ছবি ছড়িয়ে পড়েছে বিভিন্ন মাধ্যমে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top