shomoynew_wp969 গাড়ি দুর্ঘটনায় আহত জেলেনস্কি | আন্তর্জাতিক | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


গাড়ি দুর্ঘটনায় আহত জেলেনস্কি


প্রকাশিত:
১৫ সেপ্টেম্বর ২০২২ ১২:৫৯

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১০:১০

 ছবি : সংগৃহীত

গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। তাকে বহনকারী গাড়ির সাথে ব্যক্তিগত অপর একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকালে জেলেনস্কির মুখপাত্র জানান, তার আঘাত গুরুতর নয়।

মুখপাত্র সের্গি নিকিফোরভ এক বিবৃতিতে বলেন, কিয়েভে একটি ব্যক্তিগত গাড়ির সাথে প্রেসিডেন্টকে বহনকারী ও তার এসকর্ট গাড়ির সংঘর্ষ হয়।

প্রেসিডেন্টের সাথে থাকা চিকিৎসক দল ব্যক্তিগত গাড়ির চালককে জরুরি চিকিৎসা দিয়ে একটি অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার পর প্রেসিডেন্টের শারিরীক পরীক্ষা করা হয়। তিনি তেমন কোনো আঘাত পাননি। আইন প্রয়োগকারী সংস্থার লোকজন ঘটনা খতিয়ে দেখছে।

এদিকে দুর্ঘটনার কবল থেকে ফেরার পর পরই প্রেসিডেন্টের নৈশকালীন ভাষণ প্রচার করা হয়। এতে জেলেনস্কি জানান, তিনি কেবলই খারকিভ থেকে ফিরেছেন। প্রায় পুরো অঞ্চলটি রুশ সৈন্যদের কবল থেকে পুনরুদ্ধার করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

সূত্র : বিবিসি



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top