shomoynew_wp969 ভারতে মোবাইল ব্লাস্ট হয়ে শিশুর মৃত্যু | আন্তর্জাতিক | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


ভারতে মোবাইল ব্লাস্ট হয়ে শিশুর মৃত্যু


প্রকাশিত:
১৩ সেপ্টেম্বর ২০২২ ১৪:২৩

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১০:১০

 ছবি : সংগৃহীত

মোবাইল ফেটে ভয়ানকভাবে আট মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১২ সেপ্টেম্বর) ভারতের উত্তরপ্রদেশের বরেলি জেলায় এ ঘটনা ঘটেছে।

পুলিশ সূত্রের বরাতে জানা যায়, একটি সুইচবোর্ডে মোবাইল চার্জে দিয়ে তার পাশে শিশুটিকে বসিয়ে রেখেছিলেন তার মা কুসুম কাশ্যপ। মাস ছয়েক আগে কেনা সেই কি-প্যাড ফোন চার্জে বসানোর সঙ্গে সঙ্গে ফেটে যায়। ঘটনার সময় আট মাসের শিশু নেহার সঙ্গে ছিলেন না মা। প্রচণ্ড শব্দ হতেই তার বড় মেয়ে নন্দিনী ভয়ে কেঁদে ফেলে। পাশের ঘর থেকে ছুটে আসেন মা। দেখেন ছোট মেয়ে রক্তাক্ত হয়ে পড়ে আছে। মুখের একটা অংশ পুড়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করে।

এ ঘটনায় এখন পর্যন্ত পুলিশ কোনো অভিযোগ পায়নি বলে জানিয়েছে। তবে তাদের দাবি, মা-বাবা ও পরিবারের অন্যান্যদের গাফিলতির কারণে এ দুর্ঘটনা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মৃত শিশুর বাবা সুনীল কুমার কাশ্যপ শ্রমিকের কাজ করেন। যে বাড়িতে তারা থাকেন সেটি পুরোপুরি তৈরি হয়নি। সোলার ও বড় ব্যাটারির প্লেট দিয়ে ঘরের আলো জ্বালা থেকে মোবাইল চার্জ করতেন সবাই। এর ফলে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। তবে ঐ পরিবারের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top