shomoynew_wp969 বাইডেনকে 'এনিমি অব দ্য স্টেট' আখ্যা দিলেন ট্রাম্প | আন্তর্জাতিক | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


বাইডেনকে 'এনিমি অব দ্য স্টেট' আখ্যা দিলেন ট্রাম্প


প্রকাশিত:
৪ সেপ্টেম্বর ২০২২ ১৮:৪৬

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৪৭

 ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে 'এনিমি অব দ্য স্টেট' বা 'রাষ্ট্রের শত্রু' বলে আখ্যায়িত করেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে শনিবার (৩ সেপ্টেম্বর) এক নির্বাচনী সমাবেশে ট্রাম্প অভিযোগ করেন, তার বিরুদ্ধে ফেডারেল তদন্ত সংস্থা এফবিআইকে অস্ত্র হিসেবে ব্যবহার করছেন প্রেসিডেন্ট বাইডেন। খবর বিবিসির

রিপাবলিকান পার্টির ওই সমাবেশে ট্রাম্প তার বাড়িতে এফবিআই-এর ওই হানাকে আমেরিকান ইতিহাসে কোন প্রশাসনের 'ক্ষমতার অপব্যবহারের এক হতবাক-করার-মতো নজির' বলে বর্ণনা করেন।

এ বছর নভেম্বর মাসেই যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন হবে। তার আগে এই দুই নেতাই পরস্পরকে আক্রমণ করে বক্তব্য দিচ্ছেন।

পেনসিলভানিয়ার উইলকিস-বারের এই সভাটি ছিল দু'জন প্রার্থীর প্রচারাভিযানের অংশ। এদের একজন ড. মেহমেত ওজ সেনেটর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং অপরজন সেনেটর ডগ মাস্ট্রিয়ানো লড়বেন পেনসিলভানিয়ার পরবর্তী গভর্নর হবার জন্য।

এ নির্বাচনের ফলাফলকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা - যা ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ওপরও প্রভাব ফেলতে পারে।

এদিকে বাইডেন কয়েকদিন আগে এই নির্বাচনী এলাকাতেই দেয়া এক ভাষণে অভিযোগ করেন যে ট্রাম্প এবং তার 'মেক আমেরিকা গ্রেট এগেইন' বা 'ম্যাগা' আন্দোলন আমেরিকান গণতন্ত্রের প্রতি এক চরমপন্থী হুমকি।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top