shomoynew_wp969 জগদীপ ধনকড় ভারতের উপরাষ্ট্রপতি | আন্তর্জাতিক | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


শপথ গ্রহণ ১১ আগস্ট

জগদীপ ধনকড় ভারতের উপরাষ্ট্রপতি


প্রকাশিত:
৭ আগস্ট ২০২২ ১২:৪৮

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:১৩

 ছবি : সংগৃহীত

বিরোধী প্রার্থী মার্গারেট আলভাকে ৩৪৬ ভোটের বিপুল ব্যবধানে হারিয়ে ভারতের পরবর্তী উপরাষ্ট্রপতি নির্বাচিত হলেন এনডিএ (ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স) মনোনীত প্রার্থী জগদীপ ধনকড়। জোটের নেতৃত্বে আছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। আগামী ১১ আগস্ট উপরাষ্ট্রপতি পদে শপথ নেবেন তিনি।

প্রার্থী হিসেবে জগদীপ ধনকড়ের নাম ঘোষণা করে বড় চমক দিয়েছিল এনডিএ। জনতা দল (ইউনাইটেড), ওয়াইএসআরসিপি, বিএসপি, এআইএডিএমকে ও শিব সেনার শিন্ডে শিবির সমর্থন করেছিল জগদীপকে। সব মিলিয়ে প্রায় ৭০ শতাংশ ভোট পেয়েছেন তিনি।

অন্যদিকে বিরোধী প্রার্থী মার্গারেট আলভা পেয়েছেন ২৬ শতাংশ ভোট। আগের উপরাষ্ট্রপতি ভোটে তৎকালীন বিরোধী প্রার্থী গোপালকৃষ্ণ গান্ধী পেয়েছিলেন ৩২ শতাংশ ভোট।

সংসদের দুই কক্ষের মোট ৭২৫ জন সদস্য গোপন ব্যালটে ভোট দিয়েছেন। জগদীপ ধনকড়ের পক্ষে গিয়েছে ৫২৮ ভোট। অন্যদিকে মার্গারেট আলভা পেয়েছেন মাত্র ১৮২ ভোট।

বিজেপি একার জোরেই ধনকড়কে জিতিয়ে আনার মতো পরিস্থিতিতে ছিল। সঙ্গে অনেকগুলো দলের সমর্থন পেয়েছেন তিনি।

এদিকে কংগ্রেস, এনসিপি, ডিএমকে আরজেডি, আপ, মিম, টিআরএস ও জেএমএমকে পাশে পেয়েছেন রাজস্থানের সাবেক রাজ্যপাল আলভা। তৃণমূল কংগ্রেস শেষপর্যন্ত ভোটদানে বিরতই থেকেছে। লোকসভার ২১ ও রাজ্যসভার ১৬ সাংসদ উপরাষ্ট্রপতি নির্বাচনে কোনও ভূমিকা নেন



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top