shomoynew_wp969 কাবুলে বিস্ফোরণে নিহত ১০ | আন্তর্জাতিক | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


কাবুলে বিস্ফোরণে নিহত ১০


প্রকাশিত:
৬ আগস্ট ২০২২ ১১:২৪

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:১৭

 ছবি : সংগৃহীত

গতকাল শুক্রবার আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি শিয়া আবাসিক এলাকায় বোমা বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন। ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেছে।

পুলিশের মুখপাত্র খালিদ জাদরান জানিয়েছে, বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত ও ৫৫ জন আহত হয়েছেন। জনবহুল একটি এলাকায় বিস্ফোরণটি ঘটানো হয়েছে। সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরণস্থলের কিছু ভিডিওতে দেখা গেছে, ঘটনার পর আহতদের সাহায্যে ছুটে আসে মানুষ।

একজন তালেবান নিরাপত্তা কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে জানা গেছে একটি সবজির গাড়িতে বিস্ফোরক রাখা হয়েছিল। নারী-শিশু সহ ৫০ জনেরও বেশি লোক হতাহত হয়েছে এ বিস্ফোরণে।

তিনি আরও বলেন, মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ আহতদের বেশিরভাগেরই আঘাত গুরুতর। খবর: রয়টার্স



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top