shomoynew_wp969 শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ভবনে চুরি, গ্রেপ্তার ৩ | আন্তর্জাতিক | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ভবনে চুরি, গ্রেপ্তার ৩


প্রকাশিত:
২৫ জুলাই ২০২২ ১৮:১৫

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৪:০৮

 ছবি : সংগৃহীত

শ্রীলংকায় বিক্ষোভের সময় প্রেসিডেন্ট ভবনে চুরির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে জানালার পর্দায় ঝোলানোর সোনার প্রলেপ দেওয়া ৪০টি পিতলের সকেট উদ্ধার করা হয়।

শ্রীলঙ্কার ডেইলি মিররের এক প্রতিবেদনে জানানো হয়, গত ৯ জুলাই বিক্ষোভের সময় এই তিনজন প্রেসিডেন্ট ভবনে ঢুকে পড়েন। চুরি করা এই সকেটগুলো বিক্রির চেষ্টাকালে গতকাল রোববার তাদের গ্রেপ্তার করে বেলিকাদা পুলিশ।

বিক্ষোভকারীরা ৯ জুলাই প্রেসিডেন্ট ভবনের নিয়ন্ত্রণ নিলে বেশ কিছু জিনিস সেখান থেকে হারিয়ে যায়। পরে পুলিশ বিষয়টি তদন্ত শুরু করে। গ্রেপ্তার তিনজনের বয়স ২৮, ৩৪ ও ৩৭ বছর। তারা রাজগিরিয়ার ওবেসেকারাপুরের বাসিন্দা। গ্রেপ্তার তিনজন সন্দেহভাজন মাদকাসক্ত বলেও জানিয়েছে পুলিশ।

কলম্বোর অপরাধ তদন্ত বিভাগের কাছে এই তিনজনকে সোপর্দ করার কথা রয়েছে। প্রেসিডেন্ট ভবনের ঘটনাগুলো তারা তদন্ত করছে।

সরকারবিরোধী বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট ভবনে প্রবেশের আগে তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষেকে উদ্ধার করে নিয়ে যান সেনাসদস্যরা। এরপর প্রথমে মালদ্বীপ এবং পরে সেখান থেকে সিঙ্গাপুরে পালিয়ে যান তিনি।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top