shomoynew_wp969 ইউক্রেনের ৯০ ভাগ বিমান ঘাঁটি ধ্বংস: যুদ্ধবিমান পাঠাতে জেলেনস্কি’র আহবান | আন্তর্জাতিক | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


ইউক্রেনের ৯০ ভাগ বিমান ঘাঁটি ধ্বংস: যুদ্ধবিমান পাঠাতে জেলেনস্কি’র আহবান


প্রকাশিত:
১০ মার্চ ২০২২ ১২:৪৯

আপডেট:
১০ মার্চ ২০২২ ১২:৫০

দ্রুত যুদ্ধবিমান পাঠাতে পশ্চিমাদের প্রতি আহবান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি

যত শিগগির সম্ভব যুদ্ধবিমান পাঠাতে মার্কিন সামরিক জোটের প্রতি আহবান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বুধবার ৯ মার্চ রাতে দেয়া বক্তব্যে এমন আহবান জানান তিনি।

মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলোকে উদ্দেশ্য করে জেলেনস্কি বলেন, “আপনারা যত শিগগির সম্ভব আমাদেরকে যুদ্ধবিমান দেয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিন।” ইউক্রেনকে মিগ-২৯ যুদ্ধবিমান দেয়ার প্রস্তাব দেয়ায় প্রতিবেশী দেশ পোল্যান্ড’কে ধন্যবাদ দেন তিনি। একই সাথে পশ্চিমা দেশগুলো এই প্রস্তাব বাস্তবায়নের উদ্যোগ না নেয়ায় দুঃখ প্রকাশ করেন জেলেনস্কি।

এর আগে মঙ্গলবার ৮ মার্চ পোল্যান্ড প্রস্তাব দিয়েছিল, তাদের মিগ-২৯ বিমানগুলোকে তারা জার্মানিতে পাঠাতে প্রস্তুত রয়েছে যাতে সেগুলোকে আমেরিকার তত্ত্বাবধানে ইউক্রেনে পাঠানো যায়। তবে মার্কিন সরকার সরাসরি এ প্রস্তাব প্রত্যাখ্যান করে এবং তাদের সিদ্ধান্তের পর জার্মানিও জানিয়ে দেয় তারা ইউক্রেনে কোনো যুদ্ধবিমান পাঠাবে না।

রাশিয়ার হামলায় জ্বলছে ইউক্রেনের বৃহত্তম বিমান ঘাঁটি

এদিকে, বুধবার ১০ মার্চ রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দেশটির বিমান হামলায় ইউক্রেন বিমান বাহিনীর বেশিরভাগ ঘাঁটি ধ্বংস হয়েছে। বিবৃতিতে বলা হয়, গেল কয়েকদিনের বিমান হামলায় ইউক্রেনের শতকরা ৯০ ভাগ বিমান ঘাঁটি ধ্বংস হয়ে গেছে। এসব ঘাটিতে ইউক্রেনের যুদ্ধবিমান ও আকাশ প্রতিরক্ষার অন্যান্য সামরিক সরঞ্জাম মোতায়েন ছিল।

ডিএম/জুআসা/২০২২



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top