shomoynew_wp969 মাদাগাস্কারে ঘূর্ণিঝড়ে নিহত বেড়ে ১২০ | আন্তর্জাতিক | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


মাদাগাস্কারে ঘূর্ণিঝড়ে নিহত বেড়ে ১২০


প্রকাশিত:
১২ ফেব্রুয়ারি ২০২২ ১১:৩৪

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৩২

 ছবি : সংগৃহীত

মাদাগাস্কারে ঘূর্ণিঝড় বাতসিরাইয়ের আঘাতে নিহতের সংখ্যা ৯২ জন থেকে বেড়ে দাঁড়িয়েছে ১২০ জনে।ঘূর্ণিঝড় বাতসিরাইয়ের তাণ্ডবে শুক্রবার (১১ ফেব্রুয়ারি) পর্যন্ত ১২০ জনের মৃত্যু হয়েছে।

গত শনিবার (৫ ফেব্রুয়ারি) রাতে ঘন্টায় ১৬৫ কিলোমিটার বেগে আঘাত হানে ঘূর্ণিঝড়টি।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে বহু ঘরবাড়ি ও স্থাপনা। প্রায় গৃহহীন হয়েছেন ১ লাখ ২৪ হাজারের বেশি মানুষ। বাস্তুচ্যুত হয়েছে আরও ৩০ হাজার মানুষ।

জার্মান বেসরকারি সাহায্য সংস্থা ওয়েলথাঙ্গারহিলফ জানিয়েছে, ভূমিধসের কারণে রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত সব গ্রামে পৌঁছতে আরও ৫ দিন সময় লাগতে পারে। এসব গ্রামের মানুষ এখনো পানিবন্দি অবস্থায় রয়েছেন।

এছাড়া বিভিন্ন দেশের উদ্ধারকারী দল স্থানীয় উদ্ধারকারী টিমকে সহায়তা অব্যাহত রেখেছে বলে জানা গেছে। 



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top