shomoynew_wp969 যুক্তরাষ্ট্রে বহুতল ভবনে আগুন, ৭ শিশুসহ নিহত ১৩ | আন্তর্জাতিক | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


যুক্তরাষ্ট্রে বহুতল ভবনে আগুন, ৭ শিশুসহ নিহত ১৩


প্রকাশিত:
৬ জানুয়ারী ২০২২ ১০:৩৬

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৩২

প্রতীকী ছবি

যুক্তরাষ্ট্রে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় সাত শিশুসহ অন্তত ১৩ জন নিহত হয়েছে। স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় ফিলাডেলফিয়া শহরে চারতলা ভবনে আগুন লেগে হতাহতের ঘটনাটি ঘটে। খবর- এনডিটিভির।

ফিলাডেলফিয়ার দমকল বিভাগের ডেপুটি কমিশনার ক্রেইগ মারফি অগ্নিকাণ্ডের ব্যাপারে বলেছেন, উদ্ধারকাজ অব্যাহত আছে। মৃতের সংখ্যা আরও বেড়ে যাওয়ার শঙ্কা প্রকাশ করেছেন তিনি। মারফি আরো বলেন, ঘটনাস্থল থেকে দুজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

দমকল বাহিনীর কর্মকর্তারা বলছেন, তিন দশকের বেশি সময়ের অভিজ্ঞতায় এমন ভয়াবহ অগ্নিকাণ্ড আর দেখেননি তারা।

ডেপুটি কমিশনার ক্রেইগ মারফি বলেছেন, আগুন ঠিক কিভাবে লেগেছে, তা এখনই বলা যাচ্ছে না। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

দমকল বাহিনী জানায়, স্থানীয় সময় সকাল ৬টা ৪০ মিনিটে তারা ঘটনাস্থলে পৌঁছান। চারতলা ভবনটির তৃতীয় তলায় আগুন জ্বলছিল তখন। প্রায় ৫০ মিনিটের প্রচেষ্টায় আগুন নেভাতে সক্ষম হন তারা।

 



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top