shomoynew_wp969 যুক্তরাষ্ট্রে এবার পুলিশের গুলিতে কিশোরীর মৃত্যু | আন্তর্জাতিক | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


যুক্তরাষ্ট্রে এবার পুলিশের গুলিতে কিশোরীর মৃত্যু


প্রকাশিত:
২৫ ডিসেম্বর ২০২১ ১৭:২৯

আপডেট:
২৮ ডিসেম্বর ২০২১ ১৬:৪৩

প্রতীকী ছবি

মায়ের সঙ্গে জন্মদিনের অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য নতুন পোশাক কিনতে গিয়েছিল এক কিশোরী। এ সময় ওই পোশাকের দোকানে এক সন্দেহভাজন সশস্ত্র ব্যক্তিকে ধরতে গুলি ছোড়ে পুলিশ। গুলি লেগে ড্রেসিংরুমে থাকা ওই কিশোরীর মৃত্যু হয়।

স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে নর্থ হলিউডের বার্লিংটন ডিপার্টমেন্ট স্টোরে এই ঘটনা ঘটে।

শনিবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের একটি কাপড়ের দোকানে গোলাগুলির খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় অস্ত্রধারী ওই ব্যক্তিকে ধরতে পুলিশ গুলি ছোড়ে। এতে ওই কিশোরী ও সন্দেহভাজন ওই ব্যক্তি নিহত হয়। তবে সন্দেহভাজন ওই ব্যক্তির কাছে কোনো অস্ত্র পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী এবং দোকানের কর্মীরা স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এক ব্যক্তি দোকানের ভেতরে অসংলগ্ন আচরণ করছিলেন এবং দোকানের ডিসপ্লে কেসগুলো ভেঙে ফেলছিলেন।

পুলিশের দাবি, তারা জরুরি পরিষেবা ৯১১ এ একটি ফোন পায়। ওপর প্রান্তে বাকবিতণ্ডা এবং গোলাগুলির শব্দ শুনতে পায়। ঘটনাস্থলে গিয়ে পুলিশ প্রায় সঙ্গে সঙ্গেই ওই ব্যক্তিতে হত্যা করে। এ সময় ভুলক্রমে গুলি লেগে ওই কিশোরীর মৃত্যু হয়। ওই ব্যক্তির লাশের পাশে একটি ভারি সাইকেলের তালা পড়ে ছিল। কিন্তু সেখানে কোনো অস্ত্র পাওয়া যায়নি। মার্কিন বিচার বিভাগ এই ঘটনার তদন্ত শুরু করেছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top