shomoynew_wp969 বুস্টার ডোজ নিয়েও ককরোনায় সংক্রমিত জাতিসংঘ মহাসচিব | আন্তর্জাতিক | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


বুস্টার ডোজ নিয়েও ককরোনায় সংক্রমিত জাতিসংঘ মহাসচিব


প্রকাশিত:
৯ ডিসেম্বর ২০২১ ১০:০৬

আপডেট:
৯ ডিসেম্বর ২০২১ ১৮:৩৩

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। ছবি-সংগৃহীত

করোনাভাইরাসের তৃতীয় ডোজ গ্রহণ করেও জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস করোনায় সংক্রমিত হয়েছেন। আগামী কয়েকদিন তিনি আইসোলেশনে থাকবেন। যে কারণে ব্যক্তিগত বৈঠক এবং কর্মসূচি বাতিল করেছেন তিনি।

বুধবার (৮ ডিসেম্বর) নিউইয়র্কের ম্যানহাটানে জাতিসংঘ প্রেস এসোসিয়েশনের বার্ষিক গালা অনুষ্ঠানের অতিথি হিসেবে যোগদানের কথা ছিল অ্যান্তোনিও গুতেরেসের। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) অনুষ্ঠেয় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি বৈঠকেও তার যোগ দেয়ার কথা রয়েছে।

জাতিসংঘ মহাসচিবের করোনা সংক্রমণ সম্পর্কে জানতে চাওয়া হলে তার মুখপাত্র স্টিফেন ডুজারিক তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি। ডুজারিক কয়েকদিন আগে ইঙ্গিত দিয়েছিলেন যে, দীর্ঘদিন ধরে দ্বিধাদ্বন্দ্বে থাকার পর করোনাভাইরাসের তৃতীয় ডোজ গ্রহণ করেছিলেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top