shomoynew_wp969 রাশিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প | আন্তর্জাতিক | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


রাশিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প


প্রকাশিত:
১৩ সেপ্টেম্বর ২০২৫ ০০:৩৫

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৫:৩৩

ছবি : সংগৃহীত

রাশিয়ার পূর্ব উপকূলে ৭ দশমিক ৪ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) দেশটির কামচাটকা অঞ্চলের পূর্ব উপকূল কেঁপে ওঠে ভূমিকম্পে।

এ তথ্য নিশ্চিত করেছে মার্কিন ভূতাত্তিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।

ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়, ইউএসজিএস জানায়- ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি থেকে ১১১.৭ কিলোমিটার (৬৯.৩ মাইল) পূর্বে এবং ৩৯ কিলোমিটার গভীরে।

এই ঘটনায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে। প্যাসিফিক সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে ৩০০ কিলোমিটারের (১৮৬ মাইল) মধ্যে উপকূলে বিপজ্জনক ঢেউ আছড়ে পড়তে পারে।

এর আগে গত জুলাইয়ে এই একই অঞ্চলে আঘাত হানে ৮ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প। যার প্রভাবে পুরো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top