shomoynew_wp969 বাংলাদেশিসহ ১০৪ বিদেশিকে মালয়েশিয়ায় প্রবেশে বাধা | আন্তর্জাতিক | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


বাংলাদেশিসহ ১০৪ বিদেশিকে মালয়েশিয়ায় প্রবেশে বাধা


প্রকাশিত:
৩১ আগস্ট ২০২৫ ০০:৫২

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:২০

ছবি সংগৃহীত

বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের ১০৪ বিদেশিকে মালয়েশিয়ায় প্রবেশে বাধা দিয়েছে দেশটির সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস)। ইমিগ্রেশন আইনের আওতায় প্রয়োজনীয় শর্ত পূরণ করতে ব্যর্থ হওয়ায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে (কেএলআইএ) আটকে দেওয়া হয় তাদের। শনিবার (৩০ আগস্ট) একেপিএস এক বিবৃতিতে নিউ স্ট্রেট টাইমসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, শুক্রবার বিমানবন্দরে কঠোর পরিদর্শন ও স্ক্রিনিং প্রক্রিয়ায় ওই বিদেশিদের শনাক্ত করা হয়। অধিকাংশ যাত্রী বাংলাদেশ, ভারত ও পাকিস্তান থেকে এসেছিলেন। এছাড়াও আটকে দেওয়া ব্যক্তিদের মধ্যে কতজন বাংলাদেশি রয়েছেন সেটি বিবৃতিতে নির্দিষ্ট করে বলা হয়নি।

প্রতিবেদনে বলা হয়, নিষিদ্ধ যাত্রীদের মধ্যে কেউ মালয়েশিয়ায় আসার উদ্দেশ্য স্পষ্ট করতে পারেননি, কারও বৈধ রিটার্ন টিকিট ছিল না, আবার কেউ থাকার সঠিক ব্যবস্থা দেখাতে ব্যর্থ হন। এমনকি অনেকের প্রদত্ত কারণ সন্দেহজনক মনে হওয়ায় প্রবেশাধিকার প্রত্যাখ্যান করা হয়।

এ বিষয়ে একেপিএস জানিয়েছে, পূর্বে প্রবেশাধিকার প্রত্যাখ্যাত হওয়া আরও ২৮৮ জন যাত্রী এখনো কুয়ালালামপুর বিমানবন্দরে অবস্থান করছেন। তাদের প্রত্যাবাসন প্রক্রিয়া চলছে।

একেপিএস বলেছে, মালয়েশিয়ার প্রবেশপথগুলোর নিরাপত্তা ও অখণ্ডতা বজায় রাখতে সংস্থা দৃঢ় পদক্ষেপ অব্যাহত রাখবে। শুধু নির্ধারিত শর্ত পূরণকারীদের দেশটিতে প্রবেশ করতে দেওয়া হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top