shomoynew_wp969 ট্রাম্পের দূতের হাতে ইউক্রেন যুদ্ধের পুরস্কার তুলে দিলেন পুতিন! | আন্তর্জাতিক | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


ট্রাম্পের দূতের হাতে ইউক্রেন যুদ্ধের পুরস্কার তুলে দিলেন পুতিন!


প্রকাশিত:
১০ আগস্ট ২০২৫ ০৫:৫৩

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:০৯

ছবি ‍সংগৃহিত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূতের হাতে একটি পুরস্কার তুলে দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ইউক্রেন যুদ্ধ শেষ করার পরিকল্পনা নিয়ে আলোচনা করতে সম্প্রতি মস্কো সফর করেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। সে সময় তার হাতে ‘অর্ডার অব লেনিন’ পুরস্কার তুলে দেন পুতিন।

মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর এক জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে পুরস্কারটি পৌঁছে দিতে বলা হয়েছে। ওই কর্মকর্তার ছেলে রাশিয়ার হয়ে ইউক্রেনে লড়াই করতে গিয়ে নিহত হয়েছেন। তাকেই মরণোত্তর ওই পুরস্কার দেওয়া হয়েছে।

আগামী শুক্রবার আলাস্কায় ট্রাম্প ও পুতিনের মধ্যে বৈঠক হতে যাচ্ছে। আর তার আগে এ পুরস্কারের খবরটি প্রকাশিত হয়েছে। বৈঠকে ট্রাম্প ও পুতিন ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করবেন।

২১ বছর বয়সী মাইকেল গ্লস গত বছর ইউক্রেনে নিহত হন। তিনি সিআইএর ডিজিটাল উদ্ভাবন–বিষয়ক উপপরিচালক জুলিয়েন গ্যালিনার ছেলে।

গ্লসকে সোভিয়েত আমলের ‘অর্ডার অব লেনিন’ পুরস্কার দেওয়ার বিষয়ে ক্রেমলিন বা রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় কেউই প্রকাশ্যে কথা বলেনি। এই পুরস্কার সাধারণত অসাধারণ বেসামরিক কাজের জন্য দেওয়া হয়।

পুরস্কারটি কী করা হয়েছে, তা জানা যায়নি। হোয়াইট হাউস, সিআইএ বা উইটকফ—কেউই এ ব্যাপারে স্পষ্ট কিছু জানায়নি।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top