shomoynew_wp969 বাংলাদেশিদের ‘অনেক’ ভিসা দেওয়া হচ্ছে, দাবি দিল্লির | আন্তর্জাতিক | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


বাংলাদেশিদের ‘অনেক’ ভিসা দেওয়া হচ্ছে, দাবি দিল্লির


প্রকাশিত:
১৭ জুলাই ২০২৫ ১০:৪৪

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৫০

ছবি সংগৃহীত

বাংলাদেশি নাগরিকদের এখন অনেক পরিমাণে (‘সাবস্টেনশিয়াল নাম্বারস’) ভারতীয় ভিসা দেওয়া হচ্ছে বলে দিল্লি দাবি করেছে।

গত বছরের জুলাই-অগাস্ট থেকেই বাংলাদেশে ভারতের স্বাভাবিক ভিসা কার্যক্রম কার্যত বন্ধ হয়ে গিয়েছিল। ভারতের ভিসা পাওয়া যাচ্ছিল না বলে অনেক বাংলাদেশি নাগরিককেই চরম দুর্ভোগে পড়তে হয়েছে। খবর বিবিসির।

দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বৃহস্পতিবার এক প্রশ্নের উত্তরে বলেন, ‘আমরা তো (বাংলাদেশে) ভিসা দিচ্ছি। নানা কারণেই ভিসা দেওয়া হচ্ছে, অনেক পরিমাণে দেওয়া হচ্ছে।’

নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি আরও বলেন, ‘যে সব কারণে ভিসা দেওয়া হচ্ছে, তার মধ্যে মেডিকেল ইস্যু বা ইমার্জেন্সি আছে, ছাত্রছাত্রীদের ভিসা আছে ইত্যাদি ইত্যাদি।’

তবে ভারত সাম্প্রতিক মাসগুলোতে বাংলাদেশিদের ঠিক কত সংখ্যক ভিসা দিয়েছে, সেই নির্দিষ্ট সংখ্যাটা তিনি বলতে পারেননি।

তিনি বলেন, ‘এটা আমাকে জেনে বলতে হবে।’

গোপালগঞ্জে বুধবার যে সহিংসতার ঘটনা ঘটেছে, তা নিয়ে আর একটি প্রশ্নের জবাবে তিনি অবশ্য নির্দিষ্ট কোনো প্রতিক্রিয়া জানাননি – বরং উত্তর পাশ কাটিয়ে গিয়েছেন।

গোপালগঞ্জের ঘটনাকে ভারত কীভাবে দেখছে, তার জবাবে তিনি বলেন, ‘আমাদের অঞ্চলে যেকোনো ডেভেলপমেন্টের দিকেই আমরা সতর্ক নজর রাখি, সেটা আমলে নিই এবং তার পরিপ্রেক্ষিতে আমাদের যা করণীয় সেটাও করা হয়।’

সূত্র: বিবিসি বাংলা



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top