shomoynew_wp969 তুরস্কে বহুতল ভবনে আগুন, ৩ জনের প্রাণহানি | আন্তর্জাতিক | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


তুরস্কে বহুতল ভবনে আগুন, ৩ জনের প্রাণহানি


প্রকাশিত:
১৩ জুলাই ২০২৫ ০৫:০৯

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ২০:১৯

ছবি সংগৃহীত

তুরস্কের রাজধানী আঙ্কারার চাঙ্কায়া জেলার একটি আবাসিক কমপ্লেক্সে অবস্থিত একটি বহুতল ভবনে আগুন লেগেছে। এতে শিশুসহ ৩ জন নিহত হয়েছেন।

সংবাদমাধ্যম ‘হুরিয়েত’র বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা মেহের।

প্রতিবেদনে বলা হয়েছে, ভবনে থাকা বাসিন্দাদের অগ্নিনির্বাপক দল উদ্ধার করেছে।

সংবাদপত্রটি আরও জানিয়েছে, আগুনে শিশুসহ তিনজন প্রাণ হারিয়েছেন। নিহতদের নাম ঘোষণা করা হয়েছে। তারা হলেন- আরাস শাহিন (সাড়ে ৩ মাস বয়সি), হুসনিয়া চেলিক শাহিন এবং মুহাররেম চেতিনকায়া।

এছাড়া আরও ২০ জন বিষাক্ত ধোঁয়ায় আক্রান্ত হয়েছেন। আক্রান্ত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে কী কারণে আগুন লেগেছে তা জানা যায়নি। রিপাবলিকান প্রসিকিউটরের অফিস এ ঘটনার তদন্ত শুরু করেছে।

ডিএম /সীমা



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top