shomoynew_wp969 ৫ লাখ কর্মভিসা দেবে ইতালি, সুযোগ পাবেন যারা | আন্তর্জাতিক | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


৫ লাখ কর্মভিসা দেবে ইতালি, সুযোগ পাবেন যারা


প্রকাশিত:
১ জুলাই ২০২৫ ০৩:২৫

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:২৫

ছবি সংগৃহীত

ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলোর জন্য প্রায় পাঁচ লাখ কর্মভিসা দিতে যাচ্ছে ইতালি। দেশটি তাদের শ্রমিক সংকট কমাতে ও বৈধ অভিবাসন বাড়ানোর কৌশলের অংশ হিসেবে এমন সিদ্ধান্ত নিয়েছে।

সোমবার (৩০ জুন) ইতালির মন্ত্রিসভার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। খবর রয়টার্সের।

এত বলা হয়েছে, ২০২৬ থেকে ২০২৮ সালের মধ্যে এ ভিসা দেওয়া হবে।

বিবৃতিতে আরও বলা হয়, আগামী বছর এক লাখ ৬৪ হাজার ৮৫০টি ভিসা দেওয়া হবে। পরে ২০২৮ সাল পর্যন্ত ধাপে ধাপে মোট চার লাখ ৯৭ হাজার ৫৫০ জনকে বৈধপথে কর্মভিসা নিয়ে ইতালিতে প্রবেশের অনুমতি দেওয়া হবে।

তিন বছর আগে দায়িত্ব নেওয়া ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এ নিয়ে দ্বিতীয়বার এ ধরনের উদ্যোগ নিলেন। তার সরকার ইতোমধ্যেই অভিবাসীদের জন্য সাড়ে চার লাখের বেশি পারমিট ইস্যু করার কথা জানিয়েছে। ২০২৩ সাল থেকে শুরু করে ২০২৫ সাল পর্যন্ত এসব পারমিট দেওয়া হচ্ছে।

নতুন শ্রমিক নেওয়ার পাশাপাশি মেলোনি অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। তিনি পুনর্বাসনপ্রক্রিয়া দ্রুত করা ও ভূমধ্যসাগরে অভিবাসীদের উদ্ধারকারী দাতব্য সংস্থাগুলোর কার্যক্রম সীমিত করার পদক্ষেপ নিয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়, ‘শ্রম ও শিল্প খাতের প্রতিনিধিদের চাহিদা বিবেচনায় নিয়ে এবং গত কয়েক বছরে জমা পড়া প্রকৃত কর্মভিসার আবেদন যাচাইয়ের ভিত্তিতে কোটা নির্ধারণ করা হয়েছে; যাতে ব্যবসার প্রয়োজন মেটানো যায় ও কার্যক্রমটি বাস্তবসম্মত হয়।’

ইতালির কৃষি-পেশাজীবীদের সংগঠন কোলদিরেত্তি সরকারের এ পরিকল্পনাকে স্বাগত জানিয়ে বলেছে, এটি মাঠে শ্রমিকের সহজলভ্যতা ও দেশের খাদ্য উৎপাদন নিশ্চিত করতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

ডিএম /সীমা



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top