shomoynew_wp969 পার্লামেন্টে বিল পাস, আইএইএ’কে আর সহযোগিতা করবে না ইরান | আন্তর্জাতিক | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


পার্লামেন্টে বিল পাস, আইএইএ’কে আর সহযোগিতা করবে না ইরান


প্রকাশিত:
২৫ জুন ২০২৫ ১১:২১

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:২২

ছবি সংগৃহীত

ইরানের সংসদ বুধবার জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থার (আইএইএ) সঙ্গে সহযোগিতা স্থগিত করার একটি বিল অনুমোদন করেছে। দেশটির রাষ্ট্র-ঘনিষ্ঠ সংবাদমাধ্যম নুর নিউজ এ খবর নিশ্চিত করেছে। রয়টার্স।

বিলটিতে বলা হয়েছে, ভবিষ্যতে আইএইএ-র পক্ষ থেকে ইরানের পারমাণবিক স্থাপনায় কোনও পরিদর্শন করতে চাইলে তা সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের অনুমোদন সাপেক্ষে হতে হবে। দেশটির পরমাণু শক্তি সংস্থা পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত আইএইএ-র সঙ্গে সহযোগিতা স্থগিত রাখবে।

সংসদ স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ বলেন, আইএইএ ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর ইসরাইলের হামলার নিন্দাও জানায়নি বরং তাদের নিরবতা আন্তর্জাতিক গ্রহণযোগ্যতাকেই প্রশ্নবিদ্ধ করেছে।

তিনি আরও বলেন, এ কারণে আমাদের পারমাণবিক কর্মসূচি এখন থেকে আরও দ্রুতগতিতে এগিয়ে নেওয়া হবে, যদিও তা শান্তিপূর্ণ উদ্দেশ্যেই।

এ বিলটি আইনের রূপ পেতে হলে ইরানের অনির্বাচিত গার্ডিয়ান কাউন্সিল এর অনুমোদন প্রয়োজন হবে।

ইসরাইল ও ইরানের মধ্যে সাম্প্রতিক বিমান যুদ্ধ ও পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলার পরিপ্রেক্ষিতেই এ সিদ্ধান্ত এসেছে।

ইরান দাবি করেছে, তারা পারমাণবিক অস্ত্র তৈরি করছে না এবং তাদের কর্মসূচি সম্পূর্ণভাবে শান্তিপূর্ণ।

তবে, গত সপ্তাহে আইএইএ একটি প্রস্তাব গ্রহণ করে যেখানে ইরানকে পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তির শর্ত লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করা হয়। ইরান বলছে, সেই প্রস্তাবই ইসরাইলের হামলার পথ তৈরি করে দিয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top