shomoynew_wp969 ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ধ্বংস হয়নি: ইসরায়েলি সংবাদমাধ্যম | আন্তর্জাতিক | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ধ্বংস হয়নি: ইসরায়েলি সংবাদমাধ্যম


প্রকাশিত:
২৫ জুন ২০২৫ ০০:২৪

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ০০:৪৩

ছবি সংগৃহীত

টানা ১২ দিনের সংঘাতের পর ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। সংঘাত পরিস্থিতির মধ্যেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে।

তবে ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ধ্বংস হয়নি বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম। বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমগুলো এই তথ্য জানিয়েছে বলে বুধবার (২৫ জুন) জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

নেতানিয়াহু সম্প্রতি দাবি করেছেন, ইরানের বিরুদ্ধে “সম্পূর্ণ বিজয়” অর্জিত হয়েছে। তিনি বলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের পারমাণবিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে। একই সঙ্গে ধ্বংস করা হয়েছে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মজুদ, যা নেতানিয়াহুর ভাষায় “ইসরায়েল ধ্বংসের জন্য প্রস্তুত করা হয়েছিল”।

তবে এই দাবির বিপরীতে ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোতে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন সরকারি কর্মকর্তার বরাতে বলা হয়েছে, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোয় হামলা চালিয়ে তা কিছুটা ক্ষতিগ্রস্ত করা হলেও পুরোপুরি ধ্বংস করা সম্ভব হয়নি। অর্থাৎ, ইরানের পারমাণবিক কর্মসূচি এখনও পুরোপুরি ধ্বংস হয়নি।

এই অবস্থায় নেতানিয়াহু ও ইসরায়েলি সেনাবাহিনী জানিয়ে দিয়েছে, তারা এখন ফোকাস ফিরিয়ে নিচ্ছে গাজায়। যদিও ইরানের সঙ্গে সরাসরি সংঘর্ষ আপাতত বন্ধ হয়েছে, ফিলিস্তিনে ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে।

ইরানের সঙ্গে ১২ দিনের সংঘর্ষ চলাকালে গাজা অঞ্চলে ইসরায়েলি অভিযানে অন্তত ৮৬০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই মৃত্যুর সংখ্যা ইঙ্গিত দেয় যে, যুদ্ধবিরতি হলেও গাজায় মানবিক সংকট আরও গভীর হচ্ছে।

মূলত ইরানকে সরাসরি আঘাত করার মধ্য দিয়ে ইসরায়েল সাময়িক কৌশলগত সুবিধা অর্জন করলেও, পারমাণবিক ইস্যু এখনও নিষ্পত্তি হয়নি। এছাড়া গাজায় চলমান সহিংসতা এ অঞ্চলে টেকসই শান্তির পথে বড় বাধা হয়ে থাকছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top