shomoynew_wp969 পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে যাবে না ইরান | আন্তর্জাতিক | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে যাবে না ইরান


প্রকাশিত:
২৩ জুন ২০২৫ ০৪:৫৬

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ০০:৪৪

ছবি সংগৃহীত

মার্কিন হামলার পরও জাতিসংঘের পারমাণবিক চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে নেবে না বলেই জানিয়েছে ইরান। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তখত-রাভানচি ঘোষণা দিয়েছেন, তেহরান জাতিসংঘের নিউক্লিয়ার নন-প্রলিফেরেশন চুক্তি (এনপিটি)-এর ‘প্রতিশ্রুতিবদ্ধ সদস্য’ হিসেবে থাকবে।

ইরানের সংবাদ সংস্থা এনতেখাব তখত-রাভানচিকে উদ্ধৃত করে বলেছে, এনপিটি’র কাঠামো অনুযায়ী ইরান ‘শান্তিপূর্ণ উদ্দেশ্যে’ এবং জ্বালানি চাহিদার জন্য (ইউরেনিয়াম) সমৃদ্ধকরণ অব্যাহত রাখবে।

তখত-রাভানচি বলেছেন, ইরানের ওপর চলমান হামলার মধ্যে ‘সংলাপ চালিয়ে যাওয়ার কোনো অর্থ নেই’।

তিনি বলেন, ‘আমরা আলোচনার জন্য আলোচনা করি না। ’

তবে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ এনেছে। যদিও অভিযোগটি বারবার অস্বীকার করেছে তেহরান।

এর আগ শনিবার ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর ইরানি পার্লামেন্টের পররাষ্ট্র নীতি কমিটির প্রধান আব্বাস গোলরু এক এক্স পোস্টে বলেন, ‘তিনটি পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর ইরানের ১০ নম্বর অনুচ্ছেদের ভিত্তিতে নিউক্লিয়ার নন-প্রলিফেরেশন চুক্তি (এনপিটি) থেকে প্রত্যাহারের আইনি অধিকার রয়েছে।’

অনুচ্ছেদ ১০-এ বলা হয়েছে, কোনো এনপিটি সদস্যের ‘চুক্তি থেকে প্রত্যাহারের অধিকার রয়েছে, যদি তারা সিদ্ধান্ত নেয় যে, কোনো বিশেষ ঘটনা তার দেশের সর্বোচ্চ স্বার্থকে বিপন্ন করেছে।

প্রসঙ্গত, শনিবার রাতে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। পরে ট্রাম্প নিজেই ঘোষণা দেন যে, তার দেশ ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় সফল হামলা সম্পন্ন করেছে। স্থাপনাগুলো হলো- ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহান।

নিন্দা জানিয়ে এ হামলাকে জঘন্য কাজ বলে আখ্যায়িত করেছে ইরান। দেশটির পারমাণবিক সংস্থা জানিয়েছে, ইরানের গুরুত্বপূর্ণ তিন পারমাণবিক স্থাপনায় শক্রর হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে, বিশেষ করে নিউক্লিয়ার নন-প্রলিফেরেশন চুক্তি (এনপিটি)।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top