shomoynew_wp969 যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি শেষ হয়ে গেছে, সামরিক প্রতিক্রিয়ার প্রস্তুতি চলছে: হুথি | আন্তর্জাতিক | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি শেষ হয়ে গেছে, সামরিক প্রতিক্রিয়ার প্রস্তুতি চলছে: হুথি


প্রকাশিত:
২২ জুন ২০২৫ ০৯:২৯

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ০০:৪৪

ছবি সংগৃহীত

ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের (হুথি) রাজনৈতিক ব্যুরো ঘোষণা করেছে, ইরানের ওপর মার্কিন হামলার পর 'আপস শেষ হয়ে গেছে' এবং যুক্তরাষ্ট্রকে এখন ইয়েমেনের 'সামরিক প্রতিক্রিয়ার জন্য' অপেক্ষা করতে হবে।

মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, হুথি'র রাজনৈতিক ব্যুরো সদস্য মোহাম্মদ আল-বুখাইতি বলেছেন, ইরানের বিরুদ্ধে আগ্রাসনের আগে আমেরিকার সাথে আমাদের চুক্তি হয়েছিল। আজ আমরা যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী সরকারের বিরুদ্ধে ইরানে আমাদের ভাইদের পাশে দাঁড়িয়েছি।

তিনি ঘোষণা করেন, আমাদের সামরিক প্রতিক্রিয়া আসছে এবং প্রথম পর্যায়ে আমরা লোহিত সাগরে আমেরিকান বাহিনীকে লক্ষ্যবস্তু করব।

এর আগে রোববার (২২ জুন) ভোরে যুক্তরাষ্ট্র বি-২ স্টেলথ বোমারু বিমান দিয়ে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় আক্রমণ চালায়। হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন, মার্কিন বিমান বাহিনী ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় সফল আক্রমণ চালিয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top