shomoynew_wp969 লোহিত সাগরে হামলা চালাতে প্রস্তুত হুথি | আন্তর্জাতিক | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


লোহিত সাগরে হামলা চালাতে প্রস্তুত হুথি


প্রকাশিত:
২২ জুন ২০২৫ ০৫:১৩

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ০০:৪৫

ছবি সংগৃহীত

ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর লোহিত সাগর চলাচলকারী জাহাজে হামলার জন্য প্রস্তুত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে বিদ্রোহী গোষ্ঠীটি। খবর টাইমস অব ইসরাইলের।

বিবৃতিতে হুথি জানিয়েছে, ওয়াশিংটন ইরানে হামলা চালালে লোহিত সাগরে মার্কিন জাহাজগুলোতে আঘাত হানার প্রতিশ্রুতি দিয়েছিল সশস্ত্র শাখা। তারা এই প্রতিশ্রুতিকে সমর্থন করে।

এতে আরও বলা হয়েছে, সশস্ত্র বাহিনীর ঘোষণার প্রতি ইয়েমেন প্রজাতন্ত্রের প্রতিশ্রুতি আমরা নিশ্চিত করছি যে, লোহিত সাগরে মার্কিন জাহাজ এবং যুদ্ধজাহাজকে লক্ষ্য করে হামলার জন্য প্রস্তুত।

এর আগে ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সামরিক হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র প্রতিক্রিয়া জানায় হুথি। তাদের দাবি—এই হামলা যুদ্ধের পরিণতির সূচনা এবং এটি কোনো বিচ্ছিন্ন সামরিক পদক্ষেপ নয়।

ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন হামলার পর হুথির রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ আল-ফারাহ বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প চান যুদ্ধ দ্রুত শুরু হোক এবং দ্রুত শেষ হোক—এই মনোভাব স্পষ্টভাবে ফুটে উঠেছে।’

তিনি আরও বলেন, ‘একটি-দুটি পারমাণবিক স্থাপনায় বোমা বর্ষণ কোনো সমাপ্তি নয়, বরং এটি যুদ্ধের সূচনা। এখন আর পালিয়ে যাওয়ার সময় নয়।’

হুথির এই প্রতিক্রিয়া এমন এক সময় এসেছে, যখন এর কিছু ঘণ্টা আগেই গোষ্ঠীটি হুঁশিয়ারি দিয়েছিল যে, ট্রাম্প যদি ইসরাইলের সঙ্গে একত্র হয়ে ইরানে হামলা চালান, তবে লোহিত সাগরে অবস্থানরত মার্কিন জাহাজগুলো হুথি গোষ্ঠীর টার্গেটে পরিণত হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top