shomoynew_wp969 ফোর্দো পারমাণবিক স্থাপনা তেমন ক্ষতিগ্রস্ত হয়নি: ইরান | আন্তর্জাতিক | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


ফোর্দো পারমাণবিক স্থাপনা তেমন ক্ষতিগ্রস্ত হয়নি: ইরান


প্রকাশিত:
২২ জুন ২০২৫ ০১:১১

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ০০:৪৫

ছবি সংগৃহীত

ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের উপদেষ্টা মাহদি মোহাম্মাদি জানিয়েছেন, ফোর্দো পারমাণবিক স্থাপনা অনেক আগেই খালি করে ফেলা হয়েছিল এবং হামলায় কোনো অপরিবর্তনীয় ক্ষতি হয়নি।’

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে মোহাম্মাদি লেখেন, ‘যুক্তরাষ্ট্রের হামলা ইরান আগে থেকেই প্রত্যাশা করেছিল। তাই সেটি আগেই খালি করা হয়েছে।’

তিনি আরও লেখেন, ‘দুইটি বিষয় নিশ্চিত: প্রথমত, জ্ঞানকে বোমা দিয়ে ধ্বংস করা যায় না, এবং দ্বিতীয়ত, এবার জুয়াড়িরা হারবে।’

এদিকে ইরানের কোম অঞ্চলের এমপি মানান রাইসি বলেছেন, ‘নির্ভুল তথ্যের ভিত্তিতে আমি স্পষ্টভাবে বলছি, মিথ্যাবাদী মার্কিন প্রেসিডেন্টের দাবির বিপরীতে ফোর্দো পারমাণবিক স্থাপনায় কোনো বড় ধরনের ক্ষতি হয়নি। ক্ষতি যা হয়েছে, তা মূলত স্থলভাগে, যা পুনর্নির্মাণ করা সম্ভব।’

তিনি আরও জানান, হামলার পর ফোরদোতে কোনো ধরনের তেজস্ক্রিয় উপাদান লিকের প্রমাণও পাওয়া যায়নি।

শনিবার দিবাগত রাতে ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ স্যোশালের এক পোস্টে এই দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এ হামলার কথা ইরানের পক্ষ থেকেও নিশ্চিত করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top