shomoynew_wp969 সকালে ইরান কোন মিসাইল ব্যবহার করেছে, এখনো বুঝতে পারেনি ইসরায়েল | আন্তর্জাতিক | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


সকালে ইরান কোন মিসাইল ব্যবহার করেছে, এখনো বুঝতে পারেনি ইসরায়েল


প্রকাশিত:
১৯ জুন ২০২৫ ০৮:১৪

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ০২:০৬

ছবি সংগৃহীত

দখলদার ইসরায়েলের বিভিন্ন শহর ও অঞ্চল লক্ষ্য করে বৃহস্পতিবার (১৯ জুন) সকালে শক্তিশালী হামলা চালিয়েছে ইরান। বার্তাসংস্থা এপি জানিয়েছে, মিসাইল হামলায় অন্তত ২৩০ জন আহত হয়েছেন। যারমধ্যে চারজনের অবস্থা গুরুতর।

তবে আজকের হামলায় ইরান কোন মিসাইল ব্যবহার করেছে সেটি এখনো নিরূপণ করতে পারেনি দখলদাররা।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) সন্দেহ করছে ইরানের আজকের ছোড়া মিসাইলের মধ্যে অন্তত একটি মিসাইলে একাধিক বিস্ফোরক ছিল। অথবা ক্লাস্টার বোমা জাতীয় কিছু ছিল।

ইরান অনেক আগেই দাবি করেছিল তাদের কাছে মাল্টিপল ইন্ডিপেনডেন্টলি টার্গেটেবল রিএন্ট্রি ভিহাইকেল (এমআইআরভি) ব্যালিস্টিক মিসাইল আছে। সঙ্গে আছে উপবিস্ফোরকধারী মিসাইল। যারমাধ্যমে একটি মিসাইলই একসঙ্গে একাধিক জায়গায় আঘাত হানতে পারে।

ইরানের নতুন হামলার পর একাধিক ছোট বিস্ফোরক অস্ত্র শনাক্ত করা হয়েছে। যার অর্থ ইরান এমন কোনো মিসাইল ব্যবহার করেছে যেগুলোতে একাধিক বিস্ফোরক ছিল।

সূত্র: টাইমস অব ইসরায়েল



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top