shomoynew_wp969 হরমুজ প্রণালীতে দুই তেলের ট্যাঙ্কারের সংঘর্ষ, ২৪ নাবিক উদ্ধার | আন্তর্জাতিক | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


হরমুজ প্রণালীতে দুই তেলের ট্যাঙ্কারের সংঘর্ষ, ২৪ নাবিক উদ্ধার


প্রকাশিত:
১৭ জুন ২০২৫ ০৯:২৪

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ০২:০৭

ছবি সংগৃহীত

ইরানের উপকূলের কাছে হরমুজ প্রণালীতে দুটি তেল ট্যাঙ্কারের সংঘর্ষ হয়েছে। এই সংঘর্ষের ঘটনায় একটি ট্যাংকারে আগুন ধরে যায় বলে জানা গেছে। এ ঘটনায় ২৪ নাবিককে উদ্ধার করেছে সংযুক্ত আরব আমিরাতের কোস্টগার্ড।

ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা পর্যবেক্ষক সংস্থা অ্যামব্রে জানিয়েছে, মঙ্গলবার (১৭ জুন) আমিরাতের উপকূলে অ্যাডালিন এবং ফ্রন্ট ঈগলের নামে দুই ট্যাংকারের মধ্য এই সংঘর্ষের ঘটনা ঘটে। ইরান ও ইসরায়েলের চলমান যুদ্ধের সময় এই দুর্ঘটনাটি ঘটলেও সেটি নিরাপত্তাজনিত কোরো ঘটনা নয়।


ফ্রন্ট ঈগল ট্যাংকারের মালিকাধীন শিপিং কোম্পানি ফ্রন্টলাইন জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের ওমান উপসাগর উপকূল থেকে ১৫ নটিক্যাল মাইল (২৮ কিমি) দূরে অ্যাডালিন নামের আরেকটি তেল ট্যাংকারের সংঘর্ষ হয়েছে। এতে ফ্রন্ট ঈগল ট্যাঙ্কারে আগুন ধরে যায়। তবে তাৎক্ষনিকভাবে সেই আগুন নিভিয়ে ফেলা হয়েছে এবং কোনও দূষণ শনাক্ত করা যায়নি।

এদিতে সংযুক্ত আরব আমিরাতের কোস্টগার্ড জানিয়েছে, তারা অ্যাডালিন তেল ট্যাঙ্কার থেকে ২৪ নাবিককে উদ্ধার করেছে।

জাহাজ চলাচল পর্যবেক্ষক পরিষেবা ট্যাঙ্কারট্র্যাকার্স ডটকমের তথ্য অনুসারে, ফ্রন্ট ঈগল জাহাজটিতে ২০ লাখ ব্যারেল ইরাকি অপরিশোধিত তেল বোঝাই করা ছিল এবং এটি চীনের ঝোশানের দিকে যাচ্ছিল।

সংস্থাটি আরও জানিয়েছে, ভারত-ভিত্তিক গ্লোবাল শিপিং হোল্ডিং লিমিটেডের মালিকানাধীন সুয়েজম্যাক্স-শ্রেণীর ট্যাঙ্কার অ্যাডালিনে কোনও পণ্য ছিল না এবং এটি মিশরের সুয়েজ খালের দিকে যাত্রা করছিল।

সূত্র: আলজাজিরা



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top