shomoynew_wp969 ইরানে ইসরাইলের হামলা, যা বললেন ম্যাক্রোঁ | আন্তর্জাতিক | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


ইরানে ইসরাইলের হামলা, যা বললেন ম্যাক্রোঁ


প্রকাশিত:
১৭ জুন ২০২৫ ০৭:৩২

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ০২:০৮

ছবি সংগৃহীত

রাজধানী তেহরানসহ ইরানের বিভিন্ন অঞ্চলে বিমান হামলা চালিয়ে যাচ্ছে যুদ্ধবাজ ইসরাইল। জবাবে পালটা হামলা চালাচ্ছে ইরানও। উভয়পক্ষের মধ্যে পালটাপালটি হামলা মঙ্গলবার ৫ম দিনে পৌঁছেছে।

ইরানের পরমাণু কর্মসূচী ও সরকার পতন ঘটানোই ইসরাইলি হামলার মূল উদ্দেশ্য। এ প্রসঙ্গে কথা বলেছেন ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। বলেছেন, জোর করে ইরানে সরকার পরিবর্তন করার চেষ্টা হবে একটি ‘কৌশলগত ভুল’।

মঙ্গলবার আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, চলমান সংঘাট নিরসনে যুক্তরাষ্ট্র ইসরাইল ও ইরানকে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে উল্লেখ করে ম্যাক্রোঁ বলেছেন, ‘যুক্তরাষ্ট্র যদি এখানে যুদ্ধবিরতি আনতে পারে তাহলে সেটা খুবই ভালো হবে’।

একই সঙ্গে তিনি ইসরাইল ও ইরানের বেসামরিক নাগরিকদের ওপর হামলা ‘বন্ধ’ করার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি সতর্ক করে বলেছেন, তেহরানের সরকার উৎখাতের লক্ষ্য একটি ‘কৌশলগত ভুল’।

ফরাসী প্রেসিডেন্ট বলেন, ‘যারা ভাবছেন যে বাইরে থেকে বোমা মেরে আপনি একটি দেশকে দমাতে পারবেন, তারা ভুল করেছেন’।

এদিকে ইরান ও ইসরাইলের মধ্যে পঞ্চম দিনের মতো সংঘাত চলছে। উভয় দেশই তাদের হামলা অব্যাহত রেখেছে। ফলে দেশ দুটি থেকে নিজ নিজ নাগরিকদের সরিয়ে নিচ্ছে অনেক দেশ।

সোমবার ইরানে দক্ষিণ কোরিয়ার দূতাবাস কনস্যুলার পরিষেবা স্থগিত করে তাদের নাগরিকদের ইরান ত্যাগ করার আহ্বান জানিয়েছে।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানে বসবাসকারী দক্ষিণ কোরিয়ানদের যত তাড়াতাড়ি সম্ভব দেশটি থেকে বের হয়ে যাওয়া উচিত।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top