shomoynew_wp969 ফের ইসরায়েলে হামলা, জেরুজালেম-তেল আবিবে বড় বিস্ফোরণ | আন্তর্জাতিক | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


ফের ইসরায়েলে হামলা, জেরুজালেম-তেল আবিবে বড় বিস্ফোরণ


প্রকাশিত:
১৭ জুন ২০২৫ ০২:২৭

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:৩৮

ছবি সংগৃহীত

ফের ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান। বিবিসির লাইভ প্রতিবেদনে জানানো হয়েছে, জেরুজালেমে বেশ করেকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

তেল আবিব থেকেও একই শব্দ শোনা গেছে বলে জানিয়েছি বিবিসি।

বিবিসি বলছে, ইসরায়েলজুড়ে সাইরেন বাজছে, যা ইরানের নতুন ক্ষেপণাস্ত্র হামলার ইঙ্গিত দিচ্ছে।

এর আগে, আইডিএফ জানিয়েছে, ইসরায়েলে নতুন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।

এদিকে, হোয়াইট হাউজের ‘সিচুয়েশন রুমে’ আকস্মিক নিজের জাতীয় নিরাপত্তা দলের সদস্যদের নিয়ে বৈঠক ডেকেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার (১৬ জুন) কানাডায় জি-৭ সম্মেলনে ছিলেন ট্রাম্প। সেখানে সফর সংক্ষিপ্ত করে তিনি দেশে ফিরে যাচ্ছেন। এরমধ্যেই নিরাপত্তা দলের বৈঠক ডেকেছেন তিনি।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top