shomoynew_wp969 সংঘাত ক্রমশ বৃদ্ধি পাচ্ছে: চীনা দূতাবাস | আন্তর্জাতিক | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


সংঘাত ক্রমশ বৃদ্ধি পাচ্ছে: চীনা দূতাবাস


প্রকাশিত:
১৭ জুন ২০২৫ ০০:২৪

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:৩৭

ছবি সংগৃহীত

ইসরাইলে অবস্থিত চীনা দূতাবাস তাদের নাগরিকদের ‘যত তাড়াতাড়ি সম্ভব’ দেশ ত্যাগ করার আহ্বান জানিয়েছে। ইরান ও ইসরাইলের মধ্যে পালটাপালটি হামলা ভয়াবহ রুপ নেওয়ায় এ আহ্বান জানানো হয়।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

মঙ্গলবার (১৭ জুন) চীনা দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম উইচ্যাটে এক বিবৃতিতে বলেছে, ‘ইসরাইলে অবস্থিত চীনা মিশন চীনা নাগরিকদের তাদের ব্যক্তিগত নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ার পূর্বশর্তের ভিত্তিতে যত তাড়াতাড়ি সম্ভব স্থল সীমান্ত দিয়ে দেশ ত্যাগ করার কথা স্মরণ করিয়ে দিচ্ছে। ’

বিবৃতিতে বলা হয়েছে, ‘জর্ডানের দিকে যাত্রা করার পরামর্শ দেওয়া হচ্ছে। ’

বেইজিংয়ের দূতাবাস আরও বলেছে, সংঘাত ‘ক্রমশ বৃদ্ধি পাচ্ছে’।

এতে বলা হয়েছে, ‘অনেক বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে, বেসামরিক হতাহতের সংখ্যা বাড়ছে এবং নিরাপত্তা পরিস্থিতি আরও গুরুতর হয়ে উঠছে। ’

প্রসঙ্গত, গত শুক্রবার থেকে পালটা-পালটি হামলা ভয়াবহ রূপ নিয়েছে। ইসরাইল ইরানে একের পর এক বিমান হামলা চালাচ্ছে। জবাবে ইরানও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top