shomoynew_wp969 ইরানের পারমাণবিক স্থাপনার ভূগর্ভস্থ অংশে হামলা হয়নি | আন্তর্জাতিক | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


ইরানের পারমাণবিক স্থাপনার ভূগর্ভস্থ অংশে হামলা হয়নি


প্রকাশিত:
১৬ জুন ২০২৫ ০৮:৪৯

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:৩৬

ছবি সংগৃহীত

জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা (আইএইএ) প্রধান রাফায়েল গ্রোসি বলেছেন, ইসরায়েলি হামলায় ইরানের পারমাণবিক স্থাপনার ভূগর্ভস্থ অংশ ক্ষতিগ্রস্ত হয়নি। হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাটির নাতাঞ্জ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের মাটির ওপরের অংশ ধ্বংস করে দেওয়া হয়েছে। খবর এএফপির।

সোমাবার (১৬ জুন) এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

ইসরায়েলের চলমান হামলার পর ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর পরিস্থিতি সম্পর্কে ভিয়েনায় আইএইএ’র গভর্নর বোর্ডকে একটি আপডেট প্রদান করেন রাফায়েল গ্রোসি। তিনি বলেন, কেন্দ্রটির ভূগর্ভস্থ কাসকেড হলে যেখানে জ্বালানি সমৃদ্ধকরণ প্ল্যান্ট রয়েছে, সেখানে হামলার কোনো লক্ষণ দেখা যায়নি। তবে কাসকেড হলের শক্তি কমে যাওয়ায় সেখানে থাকা সেন্ট্রিফিউজ ক্ষতিগ্রস্ত হতে পারে।

এক বিবৃতিতে রাফায়েল গ্রোসি বলেন, ‘এজেন্সিটি ইরানে রয়েছে এবং থাকবে। ইরানের পরমাণু বিস্তার রোধ চুক্তির (এনপিটি) অধীনে বাধ্যবাধকতা রক্ষা করার জন্য প্রয়োজনীয় পরিদর্শন অব্যাহত থাকবে দেশটিতে।

এর আগে তিনি বলেছিলেন, ইসরায়েলি হামলায় ইরানের নাতানজ পারমাণবিক স্থাপনার উপরিভাগে সমৃদ্ধকরণ কেন্দ্রটি ধ্বংস হয়ে গেছে এবং ফোরডো এবং ইসফাহানের স্থাপনাগুলোতে হামলার খবর দিয়েছে তেহরান।

তিনি বলেন, নাতানজের বিদ্যুৎ অবকাঠামোও ধ্বংস হয়ে গেছে এবং একটি ক্যাসকেড হলের বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার ফলে সেখানে সেন্ট্রিফিউজ ক্ষতিগ্রস্ত হতে পারে। নাতানজের বাইরে তেজস্ক্রিয়তার মাত্রা অপরিবর্তিত এবং স্বাভাবিক রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top