shomoynew_wp969 ইসরায়েলে হামলায় আত্মঘাতী ড্রোন ব্যবহার করছে ইরান | আন্তর্জাতিক | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


ইসরায়েলে হামলায় আত্মঘাতী ড্রোন ব্যবহার করছে ইরান


প্রকাশিত:
১৪ জুন ২০২৫ ০৯:২০

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:৩৮

ছবি সংগৃহীত

ইরানজুড়ে সামরিক ও পারমাণবিক অবকাঠামোর ওপর ইসরায়েলের ভয়াবহ বিমান হামলার জবাবে শনিবার (১৪ জুন) ইসরায়েলে প্রায় শতাধিক ড্রোন ছুঁড়েছে তেহরান। হামলায় ‘আরাশ’ আত্মঘাতী ড্রোনও ব্যবহার করছে ইরানি সেনাবাহিনী।

এক বিবৃতিতে ইরানের সেনাবাহিনী বলছে, ‘আরাশ’ আত্মঘাতী ড্রোনগুলো ইসরায়েলের অধিকৃত অঞ্চলের আকাশসীমায় সফল অনুপ্রবেশ করেছে এবং তাদের নির্ধারিত লক্ষ্যবস্তু সফলভাবে ধ্বংস করেছে।

‘আরাশ’ হলো ২০২০ সাল থেকে ইরান সামরিক বাহিনীতে ব্যবহৃত একটি দূরপাল্লার আত্মঘাতী ড্রোন। এর আক্রমণের রেঞ্জ ২ হাজার কিলোমিটার এবং এটি ১৫০ কেজি বিস্ফোরক বহন করে।

এর আগে, গতকাল শুক্রবার (১৩ জুন) স্থানীয় সময় ভোররাতে ইসরায়েল ‘অপারেশন রাইজিং লায়ন’ নামে ইরানে একটি সামরিক অভিযান শুরু করে। এটিকে এখন পর্যন্ত ইরানের মাটিতে ইসরায়েলের সবচেয়ে বড় সামরিক হামলা হিসেবে উল্লেখ করা হচ্ছে। অভিযানে অন্তত ২০০টি যুদ্ধবিমান অংশ নেয় এবং ১০০টিরও বেশি লক্ষ্যবস্তুতে একযোগে হামলা চালানো হয়। জবাবে অপারেশন ট্রু প্রমিজ-৩ নামে অভিযান শুরু করে ইরান। শুক্রবার সন্ধ্যা থেকে ইসরায়েলের রাজধানী তেলআবিব ও দখলকৃত প্রাচীন নগরী জেরুজালেমে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে ইরান, যা ধাপে ধাপে শনিবার ভোর পর্যন্ত চলে। এতে কমপক্ষে ৩ জন নিহত এবং দেড় শতাধিক ইসরায়েলি আহত হয়েছে বলে স্বীকার করেছে তেলআবিব।

সূত্র: তাসনিম নিউজ



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top