shomoynew_wp969 যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য চুক্তি ‘হয়ে গেছে’: ট্রাম্প | আন্তর্জাতিক | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য চুক্তি ‘হয়ে গেছে’: ট্রাম্প


প্রকাশিত:
১২ জুন ২০২৫ ০১:১৭

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:৪২

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে বহুল প্রতীক্ষিত বাণিজ্যচুক্তি সম্পন্ন হয়েছে। আর এটা এখন শুধু দুই দেশের রাষ্ট্রপ্রধানদের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায়।

বৃহস্পতিবার (১২ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

বার্তাসংস্থাটি বলছে, বুধবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প এই চুত্তির বিষয়ে কথা বলেন। ট্রুথ সোশ্যাল-এ দেওয়ার পোস্টে তিনি বলেন, “চুক্তি হয়ে গেছে। যুক্তরাষ্ট্র পাবে মোট ৫৫ শতাংশ শুল্ক সুবিধা, আর চীন পাবে ১০ শতাংশ।”

তিনি আরও লেখেন, “চীন আগাম ভিত্তিতে যুক্তরাষ্ট্রকে পূর্ণমাত্রায় ম্যাগনেট এবং প্রয়োজনীয় বিরল খনিজ সরবরাহ করবে”। পাশাপাশি ট্রাম্প আরও জানান, চীনকেও যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতি অনুযায়ী সুবিধা দেবে, যার মধ্যে রয়েছে চীনা শিক্ষার্থীদের মার্কিন বিশ্ববিদ্যালয় ব্যবহারের অনুমতি—“যা আমার সবসময়ই ভালো লেগেছে!”

ট্রাম্প আরও লিখেছেন, “দুই দেশের সম্পর্ক দারুণ!”

পরবর্তীতে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি বলেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার ঘনিষ্ঠভাবে কাজ করার পরিকল্পনা রয়েছে, যাতে চীনের বাজার আরও বেশি যুক্তরাষ্ট্রের বাণিজ্যের জন্য উন্মুক্ত করা যায়। তার ভাষায়, “এটি উভয় দেশের জন্যই একটি বড় জয় হবে!”

চলতি সপ্তাহেই যুক্তরাষ্ট্র ও চীনের ঊর্ধ্বতন কর্মকর্তারা লন্ডনে বৈঠকে বসেন মূলত শুল্ক ইস্যুতে আলোচনা করতে।

এর আগে, চলতি বছরের এপ্রিল মাসে যুক্তরাষ্ট্র চীনের ওপর বড় মাত্রায় শুল্ক আরোপ শুরু করেছিল। তবে মে মাসে দুই দেশ প্রাথমিকভাবে ৯০ দিনের জন্য ওই দণ্ডমূলক শুল্ক ব্যবস্থা আংশিকভাবে প্রত্যাহার করতে সম্মত হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top