shomoynew_wp969 পাকিস্তানি টিকটকারকে গুলি করে হত্যা | আন্তর্জাতিক | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


পাকিস্তানি টিকটকারকে গুলি করে হত্যা


প্রকাশিত:
৩ জুন ২০২৫ ০১:২২

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৫:০৮

ছবি সংগৃহীত

পাকিস্তানের ১৭ বছর বয়সি টিকটকার সানা ইউসুফকে গুলি করে হত্যা করা হয়েছে। সোমবার (২ জুন) রাজধানী ইসলামাবাদের সুম্বল থানার আওতাধীন জি-১৩ সেক্টরে তাকে গুলি করে হত্যা করা হয়।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন।

পুলিশ সূত্রে জানা গেছে, সানাকে তার বাড়ির ভেতরে খুব কাছ থেকে গুলি করে হত্যা করা হয়েছে। হত্যাকারী বাড়িতে ঢুকে গুলি চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

চিত্রালের বাসিন্দা সানা এক জনপ্রিয় টিকটক তারকা ছিলেন। তার লাশ ময়নাতদন্তের জন্য পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে (পিআইএমএস) স্থানান্তরিত করা হয়েছে।

পুলিশ বর্তমানে ঘটনাটি তদন্ত করছে তবে এখনো সন্দেহভাজনকে গ্রেফতার করতে পারেনি।

পুলিশ সূত্রে জানা গেছে, খুনের সময় সন্দেহভাজন ব্যক্তি ভিকটিমের বাড়িতে অতিথি হিসেবে থাকতে পারে।

সন্দেহভাজন ব্যক্তি বাড়িতে প্রবেশ করে একাধিক গুলি চালায় এবং তারপর ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top