shomoynew_wp969 পোল্যান্ডের নতুন প্রেসিডেন্ট কারোল নাওরোকি | আন্তর্জাতিক | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


পোল্যান্ডের নতুন প্রেসিডেন্ট কারোল নাওরোকি


প্রকাশিত:
২ জুন ২০২৫ ০৪:৪৯

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৫:০৮

ছবি সংগৃহীত

পোল্যান্ডের নতুন প্রেসিডেন্ট হলেন ডানপন্থি ইতিহাসবিদ কারোল নাওরোকি।দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে তাকে বিজয়ী ঘোষণা করেছে পোল্যান্ডের নির্বাচন কমিশন (পিকেডব্লিউ)। খবর সামাটিভির।

সব ভোট গণনা শেষে পিকেডব্লিউ জানায়, দ্বিতীয় রাউন্ডে নাওরোকি মোট ভোটের ৫০ দশমিক ৯ শতাংশ ভোট পেয়েছেন; তার প্রতিদ্বন্দ্বী ওয়ারশ’র উদারপন্থি মেয়র রাফাল ত্রাস্কোভস্কি পেয়েছেন ৪৯ দশমিক ১ শতাংশ।

বিবিসি জানায়, রোববার স্থানীয় সময় রাত ৯টায় ভোটগ্রহণ শেষে প্রথম বুথফেরত জরিপে দুই প্রার্থীর মধ্যে হড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলেছিল।

ওই জরিপে ত্রাস্তোভস্কি ৫০ দশমিক ৩ শতাংশ ও নাওরোকি ৪৯ দশমিক ৭ শতাংশ ভোট পাচ্ছেন বলে ধারণা পাওয়া যায়। সেই ফল দেখেই ত্রাস্কোভস্কি নির্বাচনে নিজেকে বিজয়ী ঘোষণা করে ফেলেছিলেন; অন্যদিকে নাওরোকি বলেছিলেন, এখনি আশা ছাড়া যাবে না।

নতুন প্রেসিডেন্ট হিসেবে নাওরোকি প্রধানমন্ত্রী ডনাল্ড টাস্কের ইউরোপীয় ইউনিয়নপন্থি কর্মসূচি আটকাতে আগের প্রেসিডেন্টের মতোই ভেটো ক্ষমতার ব্যবহার চালিয়ে যাবেন বলে অনুমান করা হচ্ছে।

প্রেসিডেন্ট নির্বাচনের এই ফল নাওরোকির সমর্থক, রক্ষণশীল বিরোধীদল ল অ্যান্ড জাস্টিসকেও (পিআইএস) নতুন উদ্দীপনা যোগাবে। দেড় বছর আগে ক্ষমতা হারানো দলটির নেতাকর্মীরা ২০২৭ সালের পার্লামেন্টে নির্বাচনে টাস্কের জোটকে হারানোর স্বপ্ন এখন থেকেই দেখা শুরু করতে পারে।

ক্যাথলিক ও পারিবারিক মূল্যবোধের ঘোরতর সমর্থক নাওরোকি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নীতি ও কৌশলের চেয়েও পোল্যান্ডের সার্বভৌমত্বকে বেশি অগ্রাধিকার দিতে চান।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top