shomoynew_wp969 রাশিয়ায় যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত, নিহত ৭ | আন্তর্জাতিক | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


রাশিয়ায় যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত, নিহত ৭


প্রকাশিত:
১ জুন ২০২৫ ০১:৫১

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৫:০৮

ছবি সংগৃহীত

রাশিয়ায় একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে চালকসহ কমপক্ষে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩০ জন।

রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলে ইউক্রেন সীমান্তবর্তী এলাকায় শনিবার (৩১ মে) গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে। খবর আল-জাজিরার।

ম্যাসেজিং অ্যাপ টেলিগ্রামে একটি পোস্টে ব্রায়ানস্কের গভর্নর আলেকজান্ডার বোগোমাজ বলেন, দুর্ভাগ্যবশত, ট্রেন দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন।

দুই শিশুসহ ৩০ জনকে আহতাবস্থায় ব্রায়ানস্ক অঞ্চলের চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়েছে। দুজনের অবস্থা গুরুতর। রুশ সংবাদ সংস্থাগুলোর মতে, নিহতদের মধ্যে ট্রেনচালকও ছিলেন।

রাশিয়ার ফেডারেল রোড ট্রান্সপোর্টেশন এজেন্সি রোসাভটোডোর জানিয়েছে , ধসে পড়া একটু সেতুর সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটেছে।

আরআইএ সংবাদ সংস্থা অনুসারে, ট্রেনটি ক্লিমভ শহর থেকে রাশিয়ার রাজধানী মস্কোর দিকে যাচ্ছিল। ভাইগোনিচি গ্রামের কাছে ধসে পড়া একটি সেতুর সঙ্গে সংঘর্ষে লাইন থেকে ছিটকে পড়ে এটি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, দুর্ঘটনাস্থলটি রাশিয়ার ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ১০০ কিলোমিটার (৬২ মাইল) দূরে অবস্থিত।

উদ্ধারকারীরা ক্ষতিগ্রস্ত ট্রেনের ভেতরে আটকে পড়া যাত্রীদের খুঁজছেন। এ ঘটনার পর ভাইগোনিচির একটি স্কুলে যাত্রীদের জরুরি থাকার ব্যবস্থা করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top