shomoynew_wp969 চীনা শিক্ষার্থীদের মার্কিন ভিসা বাতিল হচ্ছে | আন্তর্জাতিক | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৪শে মাঘ ১৪৩২


চীনা শিক্ষার্থীদের মার্কিন ভিসা বাতিল হচ্ছে


প্রকাশিত:
২৯ মে ২০২৫ ০২:১৯

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৬:৫০

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্র চীনা শিক্ষার্থীদের ভিসা বাতিল করা শুরু করবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বুধবার (২৮ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।

মার্কিন পররাষ্ট্র দপ্তর প্রকাশিত এক বিবৃতিতেও একই কথা বলা হয়েছে। খবর আল-জাজিরার।

দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যুক্তরাষ্ট্রের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভর্তি হওয়া বিদেশি শিক্ষার্থীদের ওপর আক্রমণ চালিয়ে যাচ্ছে।

এখন ট্রাম্প প্রশাসন দেশটিতে অধ্যয়নরত চীনা শিক্ষার্থীদের ভিসা বাতিল করবে বলে ঘোষণা দিল।

রুবিও তার এক্স পোস্টে বলেন, যুক্তরাষ্ট্র চীনা শিক্ষার্থীদের ভিসা বাতিল করা শুরু করবে, যাদের মধ্যে চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে সম্পৃক্ত বা সংবেদনশীল বিষয়ে পড়াশোনা করা শিক্ষার্থীরাও অন্তর্ভুক্ত।

মার্কিন পররাষ্ট্র দপ্তর প্রকাশিত বিবৃতিটির শিরোনাম—‘নতুন ভিসানীতি আমেরিকাকে অগ্রাধিকার দেয়, চীনকে নয়’।

বিবৃতিতে বলা হয়, চীনা শিক্ষার্থীদের ভিসা বাতিল করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের পররাষ্ট্র দপ্তর হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সঙ্গে কাজ করবে।

এই শিক্ষার্থীদের মধ্যে চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে সম্পৃক্ত বা সংবেদনশীল বিষয়ে পড়াশোনা করা শিক্ষার্থীরাও অন্তর্ভুক্ত থাকবেন।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে আরও বলা হয়, তারা ভবিষ্যতে চীন ও হংকং থেকে আসা সব ভিসা আবেদন আরও কঠোরভাবে যাচাই করার জন্য ভিসার শর্তাবলি পুনর্বিবেচনা করবে।

যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের দ্বিতীয় বৃহত্তম উৎস দেশ চীন। আর প্রথম অবস্থানে রয়েছে ভারত। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে যুক্তরাষ্ট্রে মোট বিদেশি শিক্ষার্থীর প্রায় এক-চতুর্থাংশই ছিল চীনা শিক্ষার্থী।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top